চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্নো কাণ্ড: শিল্পা শেঠির স্বামীর জামিন আবেদন খারিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:57 অপরাহ্ন 26, নভেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, সংবাদ ও বিনোদনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালের পর্নো ফিল্ম ব়্যাকেট কাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা, পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়ার আগাম জামিনের আবেদন খারিজ করল মুম্বাই হাইকোর্ট।

যদিও গেল জুলাই মাসে অপর একটি পর্নো কাণ্ডের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শিল্পা শেঠির স্বামী। তবে পরবর্তীতে সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান তিনি।

বৃহস্পতিবার বিচারপতি এন সাম্ব্রে রাজ কুন্দ্রা, পুনম পাণ্ডে, শার্লিন চোপড়া-সহ পর্নো কাণ্ডের মোট ৬ অভিযুক্তের আগাম জামিনের আর্জি নামঞ্জুর করেছেন। তবে আগামী চার সপ্তাহ তাদের বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, এমনটা জানিয়েছে কোর্ট।

এই রায়ের বিরুদ্ধে আবার আবেদন জানাবে অভিযুক্তরা জানিয়েছেন তাদের এক কৌঁসুলি সুদীপ পাসবোলা। অন্যদিকে বিচারপতি সাম্ব্রে কেবলমাত্র রায়ের মূল অংশটুকুই জানিয়েছেন, জামিন খারিজের কারণ বিস্তারিতভাবে পরবর্তী সময়ে প্রকাশ্যে আনা হবে।

ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ (অশ্লীল ভিডিয়ো বিক্রি) এবং আইটি আইনের ৬৬ই, ৬৭, ৬৭ ধারায় মামলা রুজু করা হয়েছিল রাজ কুন্দ্রার বিরুদ্ধে। ফলে আগাম জামিনের আবেদনপত্রে আইনজীবী প্রশান্ত পাটিল এবং স্বপ্নিল আম্ব্রে মারফত রাজ জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে সাইবার সেল। রাজের আইনজীবীরা আদালতে সওয়াল-জবাব পর্বে জানান, রাজ কুন্দ্রার বিরুদ্ধে কোনওরকম তথ্যপ্রমাণ নেই পুলিশের হাতে।

এদিকে রাজের হটশটস অ্যাপের যে ভিডিওগুলো নিয়ে বিতর্ক চলছে সেগুলো যখন তৈরি হয়েছিল বা আপলোড করা হয়েছিল সেই সময় রাজ কুন্দ্রা ওই অ্যাপের দায়িত্বে ছিলেন না বলে দাবি করেন তার আইনজীবী।

আর্মস প্রাইম প্রাইভেট লিমিটেড (হটশটস-এর নির্মাতা কোম্পানি)-এর ডিরেক্টর পদে রাজ যোগ দেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এরপর ডিসেম্বর মাসে নাকি তিনি দায়িত্ব ছেড়ে দেন। তবুও এই সব দলিল কাজে এল না, রাজ কুন্দ্রা্র আগাম জামিন মিলতে।

Tags: গ্রেপ্তারজামিন নামঞ্জুরমুম্বাই হাইকোর্টরাজ কুন্দ্রাশিল্পা শেঠিশিল্পা শেঠির স্বামী
Previous Post

নতুন ফ্যাশন হাউসের উদ্বোধনে তারার মেলা

Next Post

ডিসেম্বর মাস থেকে বিআরটিসি বাসে হাফ ভাড়া: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বর মাস থেকে বিআরটিসি বাসে হাফ ভাড়া: ওবায়দুল কাদের

নাটকের তিন অভিনেতার ছবি, রুমি-জাহিদ আকবরের গান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজের নাটকে রুমি-জাহিদ আকবরের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT