চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় আসছে সালমান খানের জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
সালমান খান ও তার পরিবারের সদস্যরা ক্রিকেট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত তারকা হিসেবে যদি কোনো তারকার নাম বলতেই হয় তবে সেই তালিকার প্রথম দিকে থাকবে সালমান খানের নাম! তিন দশকেরও বেশি সময়ের ফিল্ম ক্যারিয়ারে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই তারকা।

কখনও পথ দুর্ঘটনার মামলা, কখনও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা, আবার কখনওবা ঐশ্বরিয়া রাই বচ্চন কিংবা ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম-বিচ্ছেদের গুঞ্জনসহ একাধিক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম।

এবার সেই সালমানের জীবনের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হবে ডকু সিরিজ। যদিও এর নাম এখনো ঠিক হয়নি। এমনকি জানা যায়নি পরিচালকের নামও। তবে জীবনী নিয়ে সিরিজ নির্মাণ হবে সে জল্পনাই ছড়িয়ে পড়েছে বলিপাড়ায়।

জানা গেছে, সালমানের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে তৈরি হবে এর চিত্রনাট্য। তাকে নিয়ে কথা বলবেন পরিচালক-প্রযোজকরাও। ইতোমধ্যেই সালমানের জীবনী নিয়ে সিরিজ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। যা উইজ ফিল্মস এবং অ্যাপ্লাউজ এন্টারটেইনমেন্টের সাথে সালমান খান সহ-প্রযোজনা করবে। এবং সেটির প্রিমিয়ার হবে ওটিটি জায়েন্টের প্লাটফর্মে।

বর্তমানে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ের জন্য তুরস্কে রয়েছেন সালমান খান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ। রাশিয়ার পর তুরস্কে হচ্ছে সিনেমার শুটিং। তারপর অস্ট্রিয়াতেও যাবে পুরো টাইগার টিম।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে সালমানের ‘অন্তিম’। সে সিনেমায় ভগ্নীপতি আয়ুষ শর্মার সঙ্গে অভিনয় করেছেন সালমান। যার পরিচালনায় রয়েছে মহেশ মাঞ্জরেকর। এছাড়াও শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান।

Tags: অন্তিমজীবনীপাঠানবলিউডসালমান খানসিনেমা
Previous Post

করোনার জেরে জমা পড়লো সবচেয়ে কম সিনেমা

Next Post

মেজর সিনহা মামলা: তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

Next Post
মেজর সিনহা মামলার তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর সিনহা মামলা: তৃতীয় দফা সাক্ষ্যগ্রহণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুকধারীর উপস্থিতি, নিরাপত্তা সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT