চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দার ধোনির মৃত্যুতে ভেঙে পড়েছেন বাস্তবের ধোনি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 17, জুন 2020
in বিনোদন
A A
দুই যুবক হাসিমুখে ছবি তুলছেন, বাংলাদেশি সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর শুনে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি। ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় কাজের সুবাদে সুশান্তের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল ধোনির। এই মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।

ধোনির চরিত্রটি পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত। তার স্টাইল, লুক সব কিছুই হুবহু একরকম করে পর্দায় পরিবেশন করেছিলেন তিনি। এই সিনেমায় অভিনয়ের জন্য বহুদিন নেটে প্র্যাকটিস করতে হয়েছিল সুশান্তকে। এসব বিষয় রপ্ত করতে বহুবার তার দেখা করতে হয়েছে ধোনির সঙ্গে।

ধোনির বন্ধু অরুন পাণ্ডে বিষয়টি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন। ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’র প্রযোজক অরুণ পাণ্ডে জানান, ছবির সিকুয়েল তৈরি করা নিয়ে সুশান্তের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে সুশান্তের মৃত্যুর পর এখন তার সম্ভব নয়।

অরুন আরও বলেন, সুশান্ত ইন্ডাস্ট্রির কারও সূত্রে আসেননি, এসেছেন ছোট এক শহর থেকে। ধোনিও তাই।

‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’র নির্মাতা নিরাজ পাণ্ডে বলেন, সুশান্তের মর্মান্তিক পরিণতির খবর পাওয়া পর থেকে ভেঙে পড়েছেন ধোনি।

রবিবার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এদিন দুপুরে মুম্বাইয়ের নিজ বাসা থেকে এই অভিনেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার পুলিশের দেয়া রিপোর্টে বলা হয়েছে, আত্মহত্যা করেছেন এই অভিনেতা। বিগত ছয় মাস ধরে হতাশায় ভুগছিলেন তিনি। তবে কী নিয়ে চলছিল তার অবসাদ সেই তদন্তেই বিষয়টিকে আরো গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।

Tags: ধোনিসুশান্ত সিং রাজপুত
Previous Post

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্র-ব্রাজিলকে পেছনে ফেলে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে

Next Post

বেল-জিদান: যেন দুজনার দুটি পথ ‘চিরতরে’ গেছে বেঁকে

Next Post
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গ্যারেথ বেল ও জিনেদিন জিদান আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেল-জিদান: যেন দুজনার দুটি পথ ‘চিরতরে’ গেছে বেঁকে

বায়ার্ন মিউনিখের ফুটবল দল চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের ঘরে টানা অষ্টম শিরোপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT