চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালকে জিততে দেয়নি মেক্সিকো

অমৃত মলঙ্গী by অমৃত মলঙ্গী
11:04 অপরাহ্ন 18, জুন 2017
in স্পোর্টস
A A

রোনালদো খেললেন। একদম সাদামাটা নয়। কিছুটা তেজ নিয়ে। কখনো কখনো হারিয়ে গেলেন। একটা গোল করালেন। তবু দলকে জেতাতে পারলেন না। কনফেডারেশন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছেন তারা।

পর্তুগাল এদিন ৪-৩-৩ ফর্মেশন নিয়ে খেলতে নামে। মেক্সিকোও তাই। রোনালদোকে মাঝে রেখে ডান পাশে ন্যানি। বাঁ-দিকে ছিলেন কুয়ারেসমা। পর্তুগালের পরের ম্যাচ রাশিয়ার বিপক্ষে, ২১ জুন।

রোনালদোরা বলার মতো আক্রমণে যায় ১৯ মিনিটের দিকে। ডি-বক্সের বাইরে কুয়ারেসমাকে ফেলে দেন মেক্সিকান ফরওয়ার্ড কুয়াদ্রাদো। রেফারি ফাউলের বাঁশি বাজালে শট নিতে আসেন রোনালদো। তার দুর্বল শট মেক্সিকোর মানবদেয়ালে লেগে ফিরে আসলে বল পান ন্যানি। মাটি কামড়ানো শটে জাল খুঁজে নেন। উল্লাসে মাতে পর্তুগাল। কিন্তু মাঠের রেফারি ভিডিও রেফারির সঙ্গে আলাপের পর জানিয়ে দেন পেপে অফসাইড ছিলেন।

ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত মেক্সিকোর মিডফিল্ডাররা পর্তুগালের অর্ধে দারুণ নিয়ন্ত্রণ রেখে পাস দিতে থাকেন। কিন্তু বড় আক্রমণে যেতে ব্যর্থ হন।

পরে ৩৪তম মিনিটে গা ঘেঁষে থাকা ডিফেন্ডার সালসেদোকে বোকা বানিয়ে এরিয়াল বল টোকা দিয়ে সামনে নেন রোনালদো। সালসেদো ডজ খাওয়ায় রোনালদো অনেকটা ফাঁকায় চলে আসেন। চকিতে দৌড় শুরু করে তিনজনকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। ততক্ষণে রক্ষণ জমাট বেঁধে যায়। বাঁ-দিক থেকে উঠে আসেন কুয়ারেসমা। রোনালদো তাকে চোখে রেখেছিলেন। বল ছেড়েও দেন। অরক্ষিত কুয়ারেসমা প্রথম টাচে শট না নিয়ে গোলরক্ষককে ডজ দেন। তারপর  দ্বিতীয়বারের আলতো টোকায় জালে পাঠান।

আট মিনিট বাদে খেলায় ফিরে আসে মেক্সিকো। বাঁ-উইং থেকে লাউন চিপ পাঠান ভিলার সামনে। বক্সের ভেতর ওই জায়গায় পর্তুগিজ ডিফেন্ডার রাফায়েল ছিলেন। বলের দিকে পা উঁচু করেও গতি পরিবর্তন করতে পারেননি। নিচ দিয়ে চলে যায় ভিলার সামনে। ভিলা বলের নিচে টোকা দিয়ে তুলে দেন হার্নান্দেজের সামনে। বল কিছুটা দূরে ভাসতে থাকায় হার্নান্দেজ পাখির মতো উড়ে হেড দেন। তাতেই সমতা!

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঝমাঠে শক্তি বাড়াতে যেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়ে পর্তুগাল। অন্যদিকে লম্বা পাসে মন দিয়ে আক্রমণ শানাতে থাকে মেক্সিকো।

এরপর সময় যত বাড়তে থাকে, তত অগোছালো ফুটবল খেলতে থাকে দুই দল।

ম্যাচের ৭৫ মিনিটের পর থেকে পর্তুগাল কিছুটা পাসিংয়ে মন দেয়। ৮৪তম মিনিটে পর্তুগালের বদলি খেলোয়াড় সিলভা দারুণ একটি হেড করেও গোলের দেখা পেতে ব্যর্থ হন।

পরের মিনিটে ডিফেন্ডার সেডরিক বক্সের জটলা থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। মাঝ মাঠ থেকে আসা বল মেক্সিকোর সান্তোস পা দিয়ে দখল নিতে যেয়ে সেডরিকের কাছে তুলে দেন। সেডরিকের নির্ভুল পা বল জালে জড়াতে এতটুকু দেরি করেনি।

দুই মিনিট বাদে আবার ম্যাচে ফেরে মেক্সিকো।  মরেনো হেরেরা জীবন বাজি রাখা এক হেডে দলকে উল্লাসে ভাসান। কর্নার থেকে উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে ওঠেন, তাকে মার্কে রাখেন জস ফন্টে। এক হাত দিয়ে জার্সি ধরে ছিলেন। হেরেরা নিজের ভারসাম্য ঠিক রেখে মাথার পাশ দিয়ে বল জালে পাঠান। ভেঙে যায় পর্তুগালের পূর্ণ পয়েন্টের আশা!

Tags: পর্তুগাল-মেক্সিকো
Previous Post

লন্ডনে আগুনে ক্ষতিগ্রস্তদের তোপের মুখে টেরেসা মে

Next Post

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

Next Post

কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পেছালেও চিন্তার কিছু নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT