চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরে কী হবে তা ভেবে ব্যাটিংয়ে নামিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ দল আরব আমিরাতে এশিয়া কাপ মাতাবে আরও কিছুদিন। অথচ উদ্বোধনী ম্যাচেই শেষ হয়ে গেছে তামিম ইকবালের মিশন। চোট নিয়ে মঙ্গলবার বিকেলে দুবাই থেকে ফিরেছেন দেশে। বিমানবন্দরে বিষণ্ণচিত্তে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন দেশের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। কণ্ঠে ছিল হতাশার রেশ।

‘এশিয়া কাপ নিয়ে এবার খুব রোমাঞ্চ কাজ করে যাচ্ছিল আমার নিজের ভেতরে। প্রথম ম্যাচেই ইনজুরি, যার কারণে দেশে ফিরে আসা, এটা খারাপ লাগারই কথা। আমি খুবই হতাশ।’

লঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের ডেলিভারিতে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়ার পরই জানা যায় এশিয়া কাপ শেষ তামিমের। পরে হাসপাতাল ঘুরে মাঠে ফিরেছেন। ক্যারিয়ার বাজি রেখে একহাতে ব্যাট করে দেশের প্রতি ভালোবাসার যে নজির দেখিয়েছেন, সেটি এখন সবার মুখে মুখে প্রশংসার খোরাক।

ক্যারিয়ার ঝুঁকির মুখে জেনেও ব্যাটিংয়ে নেমে যাওয়া প্রসঙ্গে তামিম বললেন, ‘ওই পরিস্থিতিতে কী হবে না হবে তা ভাবার অবকাশ ছিল না। পরে কী হবে তা ভেবে ব্যাটিংয়ে নামিনি।’

তামিম ছিটকে যাওয়ায় ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হতে পারেন নাজমুল হোসেন শান্ত। নতুন যে-ই আসুক দলের জন্য অবদান রাখতে পারবেন বলে মনে করেন তামিম। বলেন এশিয়া কাপে লক্ষ্যের পথে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ।

সোমবার দুবাইয়ে বিশেষজ্ঞ একজন ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তামিম। তার পরামর্শেই ফিরে এসেছেন দেশসেরা ওপেনার। চিড় ধরা আঙুলে আপাতত অস্ত্রোপচার প্রয়োজন হবে না বলে জানালেন তামিম।

‘দুই সপ্তাহ গেলে বোঝা যাবে অস্ত্রোপচার লাগবে কিনা। আপাতত একটাই লক্ষ্য যত দ্রুত ফিট হয়ে আবার বাংলাদেশের হয়ে মাঠে নামা যায়।’

বড় কিছু করার মনচ্ছবি নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ সফরে তার ব্যাটে ঝরেছিল রানবন্যা। ধারাবাহিকতা ধরে রাখতে মিরপুরে করে গেছেন কঠোর অনুশীলন। অথচ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে মাত্র ৪ বল খেলেই শেষ হয়ে গেছে তামিমের পথচলা।

Tags: এশিয়া কাপ-২০১৮তামিম ইকবাললিড স্পোর্টস
Previous Post

পরস্পরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন হাসিনা-মোদি

Next Post

ওমরা পালনকারীদের জন্য নতুন সুবিধা জানালো সৌদি আরব

Next Post
হজ

ওমরা পালনকারীদের জন্য নতুন সুবিধা জানালো সৌদি আরব

পদ্মাসেতুর ৫৭ ভাগ কাজ শেষ, সংসদে ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT