চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরের রাউন্ডে যেতে যা করতে হবে বাংলাদেশকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 18, আগস্ট 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফাইনাল, সেমিফাইনাল বা পরের রাউন্ড নয়, এশিয়ান গেমসে প্রথম লক্ষ্যই ছিল শুধু ভালো খেলা। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে এক ম্যাচই বদলে দিয়েছে বাংলাদেশ ফুটবল দলের মানসিকতা। জেমি ডে’র শিষ্যদের লক্ষ্য এখন পরের রাউন্ডে খেলা।

গ্রুপ ‘বি’তে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে শুরু হয়েছিলে বাংলাদেশের এশিয়ান গেমস মিশন। থাইল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে ভাবা হচ্ছিল ব্যবধানটা আরো বাড়তে পারে। তবে ম্যাচে পাশার দানটা পুরোপুরি উল্টে দেয় লাল-সবুজের অনূর্ধ্ব-২৩ দল। মাহবুবুর রহমান সুফিলের গোলে এগিয়ে থাকার পর শেষ ১০ মিনিট আগে গোল না খেলে জয় নিয়েই ফিরতে পারতো বাংলাদেশ। তবে না জিতলেও শেষ পর্যন্ত ড্র করে ১-১ গোলে।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচে ১ পয়েন্টে বাংলাদেশের অবস্থান তিনে। আর দুই ম্যাচেই ড্র করা থাইল্যান্ডের অবস্থান দুইয়ে, তাদের পয়েন্ট ২। শীর্ষে থাকা উজবেকিস্তানের পয়েন্ট ৬। গ্রুপপর্বের শেষ ম্যাচে থাইদের বিপক্ষে খেলবে উজবেকরা। আর আগের দুই ম্যাচে হেরে তলানিতে থাকা কাতারের বিপক্ষে খেলা বাংলাদেশের।

শেষ ম্যাচে কাতারের বিপক্ষে হওয়ায় আশা আছে বাংলাদেশের। উজবেকিস্তানের বিপক্ষে যদি ৪ গোলের ব্যবধানে হারে থাইল্যান্ড ও কাতারের বিপক্ষে যদি ড্র হয় বাংলাদেশের তাহলে সমান ২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পরের রাউন্ডে চলে যাবেন সুফিল, সাদ উদ্দিনরা। আর জিতলে তো কথাই নেই।

যদি উজবেকিস্তানের বিপক্ষে জিতে যায় থাইল্যান্ড তবও আশা থাকবে বাংলাদেশের। গ্রুপপর্বের সেরা চারটি তৃতীয়স্থান অর্জনকারী দল পাবে পরের রাউন্ডে যাওয়ার টিকিট। সেই সেরা চারে থাকতে হলে কাতারের বিপক্ষে মোটেও হারা চলবে না বাংলাদেশের। উজবেকদের বিপক্ষে ৬ গোল হজম করা কাতারের বিপক্ষে ভালো কিছু করতে হলে এখন শক্তিশালী মানসিকতা ও ইচ্ছাশক্তিটাই আসল লাল-সবুজদের জন্য।

Tags: এশিয়ান গেমসবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় 

Next Post

কফি আনানের মৃত্যুতে বিএনপির শোক

Next Post
কফি আনানের ছবি, তিনি একটি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কফি আনানের মৃত্যুতে বিএনপির শোক

সাফ অনূর্ধ্ব-১৫ বাংলাদেশ-ভারত ফাইনাল সরাসরি দেখুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT