চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরী কাহিনী…..

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 পূর্বাহ্ন 23, নভেম্বর 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিদিন আমাদের নানান মানুষের সঙ্গে দেখা হলেও সবার কথা সবসময় মনে থাকে না। তেমনই হুট করে দেখা হওয়া এক পরীর গল্প ফেসবুকে তুলে ধরেছেন শিকদার ওমেন্স মেডিকেল কলেজের শিক্ষক ডা. নাইমা শারমিন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আজ যার সাথে পরিচয় হল তার নাম বলল ‘এঞ্জেল’ বা বাংলায় পরী। কোথায় পরিচয় হলো তা না হয় উহ্যই থাকুক।

পরী আমার আপনার মতো সমাজের সন্মানিত বা সশ্রদ্ধ কেউ নয়। সাধারণ একটা সুতি সালোয়ার কামিজ পরা, কপালে ফিরোজা রং এর একটা বড় টিপ দেয়া, চুলগুলো তেল দিয়ে টেনে পিছনে নিয়ে আটকানোর ব্যর্থ চেষ্টারত নারীরূপী এক মানুষ।

নারীরূপী বলছি এ কারণে যে আমাদের সমাজ না স্বীকৃতি দেয় এই পরীদের মেয়ে হিসেবে, না ফেলে পুরুষদের কাতারে। হ্যাঁ, পরী একজন হিজরা।

আজ খুব কাছ থেকে দেখলাম একজন পরীকে। যার জীবনের সবচেয়ে বড় কষ্ট তার বাবা আর ভাইরা তাকে সমাজচ্যুত করেছে। বলছিল মায়ের জন্য কষ্ট হয়, খুব খারাপ লাগছিল তখন এই মানুষটার জন্য।

কাঁদছিল মানুষটি। কারণ বসে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল, কিছু খাবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল, কষ্ট আর আবেগে পরী নিজেকে আর ধরে রাখতে পারেনি, বলছিল তার কষ্টের কথা।

এরপরে নাইমা শারমিন লিখেছেন, যখন কথা বলছিল তখন তার জ্বর ছিল। জ্বরের কারণ জানতে চাইলে বলল ওর গুরু গতকাল অনেক মেরেছে ওকে। কোমরে ৩ টা লাথি আর চড় থাপ্পর দিয়েছে, এরপর থেকেই জ্বর। মারার কারণ কি প্রশ্নের উত্তরে বলল, কাল ১০০০ টাকা কামাই করে দিতে পারেনি।

রোজ নাকি পরী ও পরীর মতো অনেককে ধানমন্ডি লেক থেকে জনপ্রতি ১০০০ টাকা জমা দিতে হয়, না দিতে পারলে মাইর।

জানলাম তার ভালবাসার মানুষটির কথা। সে নাকি সমাজের সুস্থ একজন মানুষ যে পরীর কাছে যেত চাহিদা পূরণের জন্য। সেই সুস্থ মানুষের নাকি আবার সুস্থ স্বাভাবিক একজন গার্লফ্রেন্ডও ছিল। ভালবাসার মানুষটাকে ধরে রাখার জন্য নাকি পরী তাকে নতুন কাপড় কিনে দিত যেন ছেলেটি সেই কাপড় পরে স্বাভাবিক মানুষটির কাছে যেতে পারে।

কেন টাকা খরচ করত ছেলেটির জন্য? তার উত্তরে মিলল দীর্ঘশ্বাস। বলল, আমার তো আর কেউ নেই, এখন আর সেই ছেলেটিও নেই তার সাথে।

৫ বছরের সম্পর্কের স্মৃতি এখনও কাঁদায় তাকে।

বলছিল একজন মানুষ নাকি তাকে রোজ বাকিতে খাওয়ায় তার দোকান থেকে। সেই মানুষটার কথা বলতে গিয়েও কাঁদল সে।

জানালো তারই সাথে থাকে তার আর এক বোন। কাল যখন অনেক মেরেছিল তখন তার বোনকে জানিয়েছিল তার মৃত্যুর ইচ্ছার কথা। আল্লাহ আছেন তাদের জন্য শুধুমাত্র এই ভরসায় আজ অবধি তাদের বেঁচে থাকা।

সবশেষে তিনি লিখেছেন, অনেকে হয়ত ভাবছেন পরী বানোয়াট কাহিনী বলেছে কিছু টাকা নেয়ার জন্য।

না….পরী আজ মিথ্যা বলেনি। জ্বরাক্রান্ত লাল চোখ জোড়া তার প্রমাণ। কষ্টে দুই গাল বেয়ে গড়িয়ে পড়া লবণাক্ত চোখের পানি, তার সততা চিৎকার করে তার অস্তিত্বেরর জানান দিচ্ছিল।

এত দিন রাস্তায় যেসব পরীর দেখেছি আজকের পরীটা তাদের থেকে ভিন্ন ছিল। হয়ত ভালবাসা মমতা পেয়েছে বলেই পরী আজ ভিন্ন ছিল। বাসায় ফেরার পর থেকে শুধু ভাবছি সত্যিই কি কিছুই করার নেই আমাদের এই পরীদের জন্য? কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না….

তবে উপলব্ধি করলাম পরীরাও কষ্ট পেলে আমাদের মতো কাঁদে। তারাও স্বপ্ন দেখে একটা সংসারের। ভালবাসার একজন মানুষের যার উপস্থিতি তাকে আনন্দিত করবে।

Tags: তৃতীয় লিঙ্গপরীহিজড়া
Previous Post

শুরুতেই অলস অ্যাশেজ

Next Post

কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো অনলাইন অ্যাকাউন্ট হ্যাক হলে কী করবেন

বুদ্ধিমতী স্ত্রী

বুদ্ধিমতী স্ত্রী আয়ু বাড়ায় পুরুষের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT