চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষা চলাকালে মোবাইল ব্যাংকিং লেনদেনে নজরদারির নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 01, এপ্রিল 2018
in অর্থনীতি
A A
মোবাইল ব্যাংকিং

ফাইল ছবি

সোমবার শুরু থেকে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মোবাইল সেবার মাধ্যমে অস্বাভাবিক লেনদেন হচ্ছে কী না তা নজরদারি করতে মোবাইল ব্যাংকিং সেবা দানকারী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দেয়া হয়।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী ব্যাংকগুলো ও তাদের সহযোগী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে আজ এই আদেশ পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালে অনুষ্ঠি হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (মোবাইল ব্যাংকিং) হিসাবের মাধ্যমে সম্পাদিত লেনদেন কঠোর নজরদারীর আওতায় রাখতে হবে। সব এমএফএস সেবা প্রদানকারী নিজ নিজ ডিস্ট্রিবিউটর, সুপার এজেন্ট, এজেন্ট এবং গ্রাহকদের এ নির্দেশনার বিষয়ে জানাতে হবে। একই সঙ্গে এজেন্টদেরকেও যথাযথ নজরদারীর আওতায় রাখতে হবে।

এতে আরো বলা হয়, যে সব মোবাইল হিসাবে অস্বাভাবিক লেনদেন দেখা যাবে, সেসব লেনদেন প্রদানকারী ও গ্রহণকারীর তালিকা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে হবে। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

Tags: এইচএসসি পরীক্ষাএমএফএসমোবাইল ব্যাংকিংলিড নিউজ
Previous Post

বছিলা খাল দখল করে ট্রাক স্ট্যান্ড

Next Post

মুক্তিযোদ্ধাদের শিরোপা উৎসর্গ

Next Post

মুক্তিযোদ্ধাদের শিরোপা উৎসর্গ

আশা করি সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT