চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:02 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2018
in অপরাধ, জনপদ, টাঙ্গাইল
A A
আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়ে হয়ে জম্মানোর অপরাধে বাবার ছুড়ে দেয়া এসিডে দগ্ধ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মেয়েটি শেষ পর্যন্ত জীবন যুদ্ধে পরাজিত হলো। প্রতিবেশীদের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার মাকে ফোনে জানিয়ে আত্মহননের পথ বেছে নেয় বাবলী নামের টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমসের এক এসএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নিহতের মা পারুল বেগম।

১৯৯৯ সালে কন্যা সন্তান হিসাবে জম্ম নেবার অপরাধে জম্মদাতা পিতা তাকে এসিড ছুড়ে হত্যার চেষ্টা করে। পরে এসিড সার্ভাইভার ফাউন্ডেশন নামের একটি সংগঠন বাবলীর চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে ও লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ করে।

পরবর্তীতে তারা তাকে মির্জাপুর ভারতেশ্বরী হোমসের আবাসিকে রেখে লেখাপড়ার জন্য ভর্তি করিয়ে দেয়। সেখানে থেকেই এসএসসি পরীক্ষা দেবার কথা ছিলো তার। তবে কিছুদিন পূর্বে হোমসের ডাইনিং এ খাবার নিয়ে সমস্যা হলে আবাসিক থেকে তাকে বের করে দেয় কতৃপক্ষ। পরে মির্জাপুর পৌর এলাকার বাইমহাটীর জাহাঙ্গীর হোসেনের বাড়িতে তার এক বান্ধবী জয়ার পরিবারের সাথে সাবলেট থেকে এসএসসি পরীক্ষা দিতে আসে বাবলী।

দোষীদের শাস্তি দাবী করে নিহতের মা ও নানী বলেন: ‘গতকাল আমরা বাসায় না থাকায় একই বাসার অন্য একজন ভাড়াটিয়া তাকে চরমভাবে মানসিক নির্যাতন করে।’

পরে নিহত শিক্ষার্থী তার মাকে ফোনে নির্যাতনের কথা জানায় এবং নির্যাতন আর সইতে পারছে না বলে আত্মহত্যা করবে বলে ফোনে অবহিত করে।

রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নিহত শিক্ষার্থীর মাকে ফোন করে জানান তার মেয়ে বাবলী আত্মহত্যা করেছে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অভিযুক্ত ভাড়াটিয়া বান্ধবী ও তার মাকে আটক করা হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএকেএম মিজানুল হক জানান মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Tags: আত্মহত্যাএসএসসি পরীক্ষার্থী
Previous Post

সরাসরি অনুষ্ঠানের মধ্যেই সন্তান জন্ম দিলেন উপস্থাপক!

Next Post

ক্রিকেটে নাচ-গান বাড়াতে চায় প্রোটিয়ারা

Next Post

ক্রিকেটে নাচ-গান বাড়াতে চায় প্রোটিয়ারা

নতুন ছবির জন্য ‘ওজন কমাচ্ছেন’ সিয়াম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT