চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীক্ষামূলক করোনা পিল মৃত্যুর ঝুঁকি অর্ধেক কমিয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 02, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবন্ধক ট্যাবলেটের ছবি, ওষুধের ক্যাপসুলের সমাহার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনারভাইরাস প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়েছে।

মলনুপিরাভির নামে এই ট্যাবলেটের মধ্যবর্তী ক্লিনিকাল ট্রায়ালে এসব তথ্য উঠে এসেছে। এ ওষুধটি করোনায় আক্রান্তদের দিনে দুইবার খেতে হয়।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারসিকে (Merck) বলেছে, ওষুধটির গবেষণার ফলাফল এতটাই ইতিবাচক যে বাইরের পর্যবেক্ষকদের ট্রায়াল বন্ধ করার কথা বলা হয়েছে।

আগামী ২ সপ্তাহের মধ্যে এই ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদনের আবেদন করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান চিকিৎসা পরামর্শক ড. অ্যান্থনি ফাউসি বলেন, এই ফলাফল ‘খুবই ভালো খবর’। কিন্তু যতক্ষণ না যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন তথ্য পর্যবেক্ষণ করছে ততক্ষণ সতর্কতা অবলম্বন করতে হবে।

মূলত ইনফ্লুয়েঞ্জার চিকিৎসার জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছিল। আর এমনভাবে তা তৈরি হয়, যেন ভাইরাসটির জেনেটিক কোডে ত্রুটি তৈরি করে, তাহলে সেটা শরীরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাবে।

৭৭৫ জন রোগীর উপর চালানো গবেষণার বিশ্লেষণ বলছে, যাদের মলনুপিরাভির দেওয়া হয়েছে তাদের মধ্যে ৭.৩ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিপরীতে যারা মন ভালো রাখার জন্য ওষুধ নিয়েছিলো (প্লেসবো) বা ডামি পিল নিয়েছে তাদের ১৪.১ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছে। মলনুপিরাভির নেওয়াদের কারোরই মৃত্যু হয়নি, তবে প্লেসবো দলের ৮ জন রোগী প্রাণ হারায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে জানানো হয়। তবে এখনও সেসব তথ্য পিয়ার রিভিউ বা পর্যালোচনা করা হয়নি।

করোনা ভ্যাকসিনগুলো তৈরি হয় ভাইরাসটির বাইরের স্পাইক প্রোটিনকে লক্ষ্য করে। আর এই পিল তৈরি হয়েছে একটি এনজাইমকে লক্ষ্য করে। যা ব্যবহার করে ভাইরাস নিজের কপি তৈরি করে।

প্রতিষ্ঠানটি বলছে, এর ফলে এটি নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কাজ করবে যেটা ভবিষ্যতে বিস্তার লাভ করতেও পারে।

মারসিকের সংক্রামক রোগ আবিস্কার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দারিয়া হাজুদা বলেন, এই মহামারী শেষ করার জন্য যারা ভ্যাকসিন নেয়নি এবং যারা ভ্যাকসিনের রোগপ্রতিরোধে কম প্রতিক্রিয়া দেখাচ্ছে তাদের জন্য একটা অ্যান্টিভাইরাল চিকিৎসা থাকা খুব জরুরি।

ট্রায়াল বলছে, ভালো ফল পেতে হলে প্রাথমিক লক্ষণ দেখা দিলেই মলনুপিরাভির গ্রহণ করতে হবে। এর আগে এক গবেষণায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে গবেষণা চালিয়ে হতাশাজনক ফলাফল পাওয়া যায়।

Tags: ওষুধকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসট্যাবলেটপিল
Previous Post

মুহিবুল্লাহ হত্যা: আরও দুই রোহিঙ্গা আটক

Next Post

বার্সেলোনায় বন্য শূকরের আক্রমণের শিকার শাকিরা

Next Post

বার্সেলোনায় বন্য শূকরের আক্রমণের শিকার শাকিরা

অনলাইন সভায় প্রবীণদের অসংক্রামক রোগের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীণদের প্রতি ৫ জনের ৪ জন অসংক্রামক রোগে ভুগছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT