চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীকে নিয়ে শুরু ‘প্রীতিলতা’র শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 02, নভেম্বর 2020
in বিনোদন
A A
শুটিং সেটে হাস্যোজ্জ্বল অভিনেতা ও কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

১ নভেম্বর থেকে ঢাকায় শুরু হয়েছে রাশিদ পলাশ পরিচালিত বহুল আলোচিত ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের শুটিং। ঢাকার উত্তরায় প্রথম দিনের শুটিং হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত টানা ঢাকার উত্তরা, নিকেতন, পুরান ঢাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা, কবি ও সাংবাদিক গোলাম রাব্বানী।

এ ছবিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রথম দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন তিনি।

এছাড়াও এদিন শুটিংয়ে ছিলেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।

পরীমনি বলেন, ‘সবে তো শুরু করলাম। প্রথম দিনের শুটিংকে ওয়ার্মআপ বলতে পারেন। তারুণ্য নির্ভর একটা টিম। আমার তো যুদ্ধ যুদ্ধ ফিল হচ্ছে।’

নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘প্রথম লটটা আমরা ঢাকাতেই করব। এরপর চট্টগ্রামে চলে যাবো আমরা। চট্টগ্রামেই আমাদের মূল কাজ হবে। প্রথম দিনের শুটিংয়ে আমি এবং আমার টিম খুব খুশি। টিমের সবাই আন্তরিকভাবেই শ্রম দিয়ে কাজ করছেন। পরী সত্যিই খুব ভালো অভিনয় করছেন।’

ইউফরসির ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন বিবি রাসেল, চিত্রগ্রহণে আছেন সাহিল রনি, সেট ডিজাইনে মম, ক্রিয়েটিভ ডিরেক্টর রয় সন্দীপ । ছবির জন্য গান গেয়েছেন কবির সুমন।

টিম প্রীতিলতার চেয়ারম্যান মুহিদ হাওলাদার বলেন, ‘দীর্ঘ প্রতিক্ষার পর আমরা শুটিং শুরু করতে পারলাম। এটা আনন্দের খবর। সকলের সহযোগিতা আর পরামর্শ নিয়ে বাকি পথটাও পারি দিতে চাই আনন্দ মনে।’

১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা তিনি ১৯৩২ সালে ২৪ সেপ্টেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ শেষে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়ার আগে সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মাত্র ২১ বছর বয়সে নিজের জীবন আত্মহুতি দেন।

Tags: আফরিনা বুলবুলআর এ রাহুলগোলাম রাব্বানীতানভীরপরীমনিপ্রীতিলতাবিবি রাসেলমামুন বিশ্বাসমুকুল সিরাজীরাজু খানরিপালিড বিনোদন
Previous Post

কিছু মানুষ দেশ ও সরকারের ক্ষতির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

Next Post

অপু বিশ্বাসের সঙ্গে ঘন্টাব্যাপী আড্ডার সুযোগ

Next Post

অপু বিশ্বাসের সঙ্গে ঘন্টাব্যাপী আড্ডার সুযোগ

ভারতীয় ক্রিকেটার ধোনি ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোনির শেষটা ‘ফাঁকা মাঠে’ হতে পারে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT