চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিস্থিতি অশান্ত হওয়ার আগেই আলোচনায় বসুন’

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
1:46 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অশান্ত হওয়ার আগেই শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই ইস্যুতে আলোচনায় অর্থমন্ত্রীকে না রাখারও অনুরোধ জানিয়েছেন তারা।

শিক্ষকরা জ্ঞানের অভাবে বেতন কাঠামো নিয়ে আন্দোলন করছেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছেন, এর প্রতিবাদে বুধবার সকালে এক ঘণ্টা দাঁড়িয়ে নিন্দা কর্মসূচী পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষার্থীরাও তাদের সঙ্গে অংশ নেন।

শিক্ষকরা বলছেন, পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই সুস্পষ্ট নির্দেশনা আসা প্রয়োজন।

আন্দোলনে ছাত্রদেরও অংশ নেয়ার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান, বলেন, ছাত্রদের আন্দোলন কখনোই ব্যর্থ হয়নি।

তিনি বলেন, বেতন কাঠামো নিয়ে প্রধানমন্ত্রী যে কমিটি করবেন আমি মনে করি সেখানে শিক্ষকদের একজন প্রতিনিধি থাকুক। না মেনে নিলে আন্দোলন দীর্ঘায়িত হবে। তবে প্রধানমন্ত্রী যখনই বিষয়টি বুঝবেন তখনই দাবিটা মেনে নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এসএম মাকসুদ কামাল বলেন, আমরা সরকারের কাছে অনুরোধ করবো অনতিবিলম্বে এই ঘোষণা দেয়ার জন্যে যে, একটি স্বতন্ত্র বেতন কমিশন গঠিত হবে। এবং যদি সে রকম ঘোষণা আসে তাহলে বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় গুলোতে যে অস্থিরতা বিরাজ করছে সেটা বহুলাংশে কমে আসবে।

মন্তব্য করার ব্যাপারে অর্থমন্ত্রীকে আরো সতর্ক থাকার আহবান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

একই দাবিতে সমাবেশ ও ধর্মঘট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

Tags: পাবলিক বিশ্ববিদ্যালয়পে-স্কেলবিশ্ববিদ্যালয় শিক্ষকবেতন স্কেলশিক্ষক আন্দোলনশিক্ষক সমিতিশিক্ষকদের বেতন
Previous Post

শরণার্থীকে লাথি দিয়ে চাকরিচ্যুত নারী সাংবাদিক

Next Post

লাসভেগাস বিমানবন্দরে ব্রিটিশ বিমানে আগুন

Next Post

লাসভেগাস বিমানবন্দরে ব্রিটিশ বিমানে আগুন

নিজামীর আপিল শুনানি ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT