চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিস্থিতি অনুযায়ী খেলাই সবচেয়ে বড় পাওয়া’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:41 অপরাহ্ন 23, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

গায়ানার মন্থর উইকেট নিয়েছে ব্যাটসম্যানদের ধৈর্য-পরীক্ষা। দেরিতে বল ব্যাটে আসার বিভ্রমের সঙ্গে সুইং, টার্নের মুখে সহজাত শটস খেলার সুযোগ তেমন ছিল না। শুরুতেই এনামুলের উইকেট হারানোয় তামিম-সাকিবকে খেলতে হয়েছে আরও সতর্ক হয়ে। প্রভিডেন্স স্টেডিয়ামের ২২ গজের আচরণ ও পরিস্থিতি বুঝে এমন ব্যাটিংকে ‘বড় প্রাপ্তি’ হিসেবেই দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে খেলা। প্রথম ১০ ওভারে আমরা মাত্র ৩০ রান করেছি। যেটা আমাদের খেলা নয়। সাকিব-তামিম দুজনই স্ট্রোকমেকার। কিন্তু উইকেট থেকে সেই সুবিধা তারা পাচ্ছিল না। আমি খুশি এই কারণে, তারা কেউই জোর করে মারতে গিয়ে আউট হয়নি। তারা পরিস্থিতি বিবেচনা করতে পেরেছে।’

‘এই উইকেটে শুরুতে রান না করতে পারলেও শেষের দিকে রান করা সম্ভব। ওরা (তামিম-সাকিব) যদি ৪০ ওভার পর্যন্ত না খেলত, আমার মনে হয় না এতো রান হত। কেননা নতুন ব্যাটসম্যানদের জন্য সবসময় কঠিন ছিল উইকেট। পরিস্থিতি অনুযায়ী খেলা, এটাই সবচেয়ে বড় পাওয়া ছিল।’ -বলেন হাবিবুল।

শুরুতেই এনামুলের উইকেট না হারালে হয়ত আরেকটু হাত খুলে মারার সুযোগ থাকত তামিম-সাকিবের সামনে। পরিস্থিতি বুঝে এগিয়ে সাকিব-তামিম গড়ে ফেলেন ২০৭ রানের রেকর্ড জুটি। যেটিই কিনা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গড়ে দেয় বড় পার্থক্য। ২৭৯ রান তোলার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ রানে ম্যাচ জিতে সিরিজে লিড(১-০) নিয়েছে বাংলাদেশ।

দুর্দান্ত জয়ে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও কৃতিত্ব দিচ্ছেন হাবিবুল, ‘কন্ডিশন অনুযায়ী আমরা ভালো বল করেছি। গায়ানার কন্ডিশন আমাদের সঙ্গে বেশ ভালো মানায়। ২০০৭ সালেও আমরা ওখানে খেলেছি। একটু চিন্তিত ছিলাম এবার ওই কন্ডিশনটা পাওয়া যায় কিনা। যেটা বললাম, বোলাররা কন্ডিশনটা খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছে। সবকিছু মিলিয়ে আমি দারুণ খুশি।’

Tags: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসহাবিবুল বাশার
Previous Post

‘চলচ্চিত্র পরিবারের দাবী মেনে শিগগির ই-টিকেটিং চালু করতে যাচ্ছি’

Next Post

সরকারি অ্যাপের কারণে ভারতে নিষিদ্ধ হতে পারে আইফোন!

Next Post
আইফোন

সরকারি অ্যাপের কারণে ভারতে নিষিদ্ধ হতে পারে আইফোন!

শাওমি

রেডমি নোট ৪ বিস্ফোরিত, ফোন পরিবর্তন চান গ্রাহক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT