প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেলো মেরিন ড্রাইভ সড়কের হাজারো বৃক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশবাদীরা। যেসব গাছ কাটা হয়েছে তার পরিবর্তে আরও বেশি গাছ লাগানোর পরামর্শ পরিবেশবিদদের।









