চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের চাপেই বিয়েটা করতে হলো: ‘সুলতান’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 08, জানুয়ারি 2021
in অন্যান্য, বিনোদন
A A
দম্পতি প্রেমের মুহূর্তে একে অপরের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাছের মানুষদের উপস্থিতিতে নতুন বছরের শুরুতেই গাঁটছাড়া বেঁধেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলী আব্বাস জাফর। পাত্রী বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নয় বরং ফরাসি মডেল আলিসিয়া জাফর।

তবে আলিসিয়ার বসবাস ফ্রান্সে হলেও তিনি মূলত ইরানী। প্রথমে বিষয়টা প্রকাশ্যে না আনলেও সম্প্রতি স্ত্রী পরিচয় এবং তাদের সম্পর্কের ব্যাপারে ই-টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে মুখ খুলেছেন খ্যাতনামা এই পরিচালক। পাঠকদের জন্য ইটাইমসকে দেয়া আলী আব্বাস জাফরের সেই সাক্ষাতকারটির বাংলায় অনুবাদ করা হলো:

আপনি বিয়ে করেছেন, কিন্তু এতটা চুপিসারে কেন?
আমার বাবা-মা দুজনই কোভিড পজিটিভ হয়েছিলেন। তাদের বয়স বেড়ে গেছে, শারীরিক নানান সমস্যাও আছে তাদের। তাইতো আমার বিয়ের জন্য তাড়া ছিল তাদের। আমার নিজের ইচ্ছা ছিল আগামী ২০২২ সালে বিয়ে করার। কিন্তু পরিবারের জন্যই এবছর বিয়েটা করতে হলো।

তবে কি আলিসিয়ার সাথে আপনার প্রেম ‘টাইগার জিন্দা হ্যায়’ এর সেটে?
সেসময় থেকে আমাদের পরিচয় তবে প্রেমের সম্পর্ক ছিল না। প্রেমের সম্পর্কে জড়ানোর পর তাকে বিয়ের প্রস্তাব দেই, এবং তাড়া দিতে থাকি। এরপর গত বছর সে বিয়ের জন্য সম্মতি জানায়।

বিয়ের জন্য তাড়া কেন দিয়েছিলেন?
আলিসিয়া মূলত ইরানী নাগরিক। তবে তার বসবাস ফ্রান্সে। ফলে আমাদের দুজনের কালচারে অনেক ধরনেরই ভিন্নতা রয়েছে। যা মিলিয়ে দুজনের পক্ষে একসঙ্গে নতুন জীবন শুরু করা কখনোই সহজ কোন বিষয় ছিল না। তবে আমি ব্যক্তিগতভাবে অনুভব করি আলিসিয়া আমার জন্য পারফেক্ট। আমরা একসাথে সুখী হতে পারবো।

তারপর কীভাবে আলিসিয়ার সাথে পরিবারকে পরিচয় করালেন?
মূলত গেল বছরের বড়দিনে আমার মায়ের সাথে আলিসিয়ার সাক্ষাত করিয়েছিলাম। আলিসিয়া ফ্রান্সে থাকতো। করোনা পরিস্থিতির কারণে ভারতের ভিসা পেতে দেরি হচ্ছিল, সেকারণে তার ভারতে আসতে দেরী হয়। পরিবারের সদস্যদের আলিসিয়ার সাক্ষাতের পর পরিবার থেকেও শুভ কাজে আর দেরী করতে চায়নি। আর সেকারণেই ৩ জানুয়ারি আমাদের দেহরাদুনের বাড়িতে খুবই ঘরোয়াভাবে অল্প লোকের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়।

‘ভারত’ সিনেমার একটি গানের ভিডিওতে দিশা পাটানির পাশে আপনার স্ত্রী আলিসিয়াকে দেখা গিয়েছিল, কথাটা কি সত্য?
হ্যাঁ, এটি সত্য।

তবে কি আমরা আলিসিয়াকে পরবর্তীতে বলিউড ফিল্মে দেখতে পাবো?
না, এমন কিছুর সম্ভাবনা নেই। ‘ভারত’ এর গানে কেবল মজার ছলেই আলিসিয়া অংশ নিয়েছিল। তিনি মূলত ফরাসি মডেল এবং সেই লাইনেই হয়ত তাকে সামনে দেখা যাবে।

শোনা যাচ্ছে ‘মিস্টার ইন্ডিয়া’র ট্রিলজি তৈরীর ব্যপারে আপনার ইচ্ছা আছে, এবিষয়ে কী ভাবনা?
বনি কাপুর এবং জি এর যৌথ উদ্যোগে তৈরি হবে ‘মিস্টার ইন্ডিয়া’ ট্রিলজি। তবে এটির সাথে অনিল কাপুর অভিনীত ‘মিস্টার ইন্ডিয়া’র কোন মিল থাকবে না। আসন্ন ছবিটির জন্য আমরা ভারত এবং বিদেশের মাটিতে শুটিং করব। ছবিটি একেবারে নতুন একটা সায়েন্স ফিকশন ঘরানার ছবি হবে বলে আশা রাখছি। বিগ বাজেট এবং বড় প্রযোজনা নিয়ে। অ্যাভেঞ্জার্সের মতো চরিত্র তৈরি করতে চাই আমরা। এই মিস্টার ইন্ডিয়া হবে আন্তর্জাতিক মানের।

‘টাইগার জিন্দা হ্যায়’ এর সেটে সালমান ও ক্যাটরিনার সাথে আলী আব্বাস

বনি কাপুরের প্রযোজিত আসন্ন ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে কি শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বা বনি কাপুরের প্রথম পক্ষের ছেলে অর্জুন কাপুরকে অভিনয় করতে দেখা যাবে?
শ্রীদেবীর চরিত্রে জাহ্নবী অভিনয় করলে বনি কাপুর খুবই খুশি হবেন। তবে ছবির কাস্টিং নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

ব্লকবাস্টার সিনেমা টাইগার এর তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ এর পরিচালনায় আপনি থাকছেন না, এতে কি আপনি হতাশ?
না, ‘টাইগার থ্রি’ এর প্রযোজক আদিত্য চোপড়া আমার ভাইয়ের মত আর যশরাজ ফিল্মস আমার পরিবার। তাদের প্রতি  আমার অনেক প্রতিশ্রুতি রয়েছে। পরিকল্পনা ছিল ক্যাটরিনা কাইফকে নিয়ে একটি সুপার হিরো সিনেমা নির্মাণের, তবে করোনা মহামারীর কারণের আপাতত সেটি স্থগিত রয়েছে।

Tags: আলি আব্বাস জাফরবলিউডবলিউড পরিচালকবিয়েলিড বিনোদনসালমান খানসুলতান
Previous Post

ক্যাপিটল হিল হামলায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

Next Post

হাসপাতালে সেপ ব্ল্যাটার

Next Post
ফিফার বোর্ডে বসে চিন্তাভাবনা করছেন একজন পুরুষ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে সেপ ব্ল্যাটার

বাংলাদেশের পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে শুদ্ধি অভিযান চলছে: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT