নীলফামারীতে পরিত্যাক্ত মুরগীর খামারে বস্তায় আদা চাষ ও ফিলিপাইন জাতের আখ চাষ করে লাভবান হয়েছে নুরজামান নামে এক কৃষি উদ্যেক্তা। পরীক্ষামূলক ভাবে চাষ করে সফলতা পাওয়ায় এবার দুটি পরিত্যাক্ত ঘরের মেঝেতে আদা চাষ করছেন তিনি। স্থানীয় কৃষি বিভাগ বলেছে, রোগ বালাই কম হওয়ায় বাড়ছে বস্তায় আদা চাষ।








