চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিচয়ের দেড় মাস পর আংটি বদল, চারমাস পর বিয়ে

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
2:11 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in বিনোদন
A A

গেল ফেব্রুয়ারিতে একটি বিজ্ঞাপনে শিবলী নোমান ও নিশাত প্রিয়ম প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন। শুরুটা সেখান থেকেই। তখনই দুজনের মধ্যে ভালোলাগা শুরু হয়। পরস্পরে তাদের পছন্দের কথা জানিয়ে ‘গ্রিন সিগন্যাল’ পান। কয়েকমাসের মাথায় দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন মডেল অভিনেতা শিবলী নোমান ও অভিনেত্রী নিশাত প্রিয়ম।

বিয়ের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে জানিয়ে শিবলী নোমান বলেন, এটা পুরোপুরি ‘লাভ ম্যারেজ’ না, আবার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-ও না। আমরা দুজনে আমাদের পছন্দের কথা পরিবারকে জানিয়েছি। দুই পরিবার দেখেশুনে আমাদের পরিচয়ের দেড় মাসের মাথায় আঙটি বদল (এংগেজমেন্ট) করায়। চারমাসের মাথায় বিয়ে দিয়েছে। আমাদের বিয়ে হয়েছে ১১ অক্টোবর।

তিনি বলেন, দুই পরিবারের মুরুব্বীদের উপস্থিততে মিরপুর ডিওএইচএস এলাকার একটি রেস্টুরেন্টে একেবারে ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ে সম্পন্ন হয়। আগামী বছর ধুমধাম আয়োজনে বিয়ের রিসিপশন করবো। তখন সবাইকে জানাবো।

শিবলী বলেন, নিশাত আমার স্ত্রী, এর চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সে আমার বন্ধু। তার কাছে আমিও তেমন। আমাদের পরিচয় কম সময়ের হলেও বোঝাপড়া খুব মজবুত। আমরা দুজনেই নিয়মিত কাজ করছি। মিডিয়াতে কাজের ক্ষেত্রে কারও কোনো সমস্যা নেই। আমাদের কাছে সম্পর্কের আরেক মানে হলো বোঝাপড়া এবং বিশ্বাস। যেটা আমাদের মধ্যে শক্তিশালী।

বিয়ের পর নিশাত প্রিয়ম। ছবি: ফেসবুক

২০১৭ সালের জানুয়ারিতে মিজানুর রহমান লাবু পরিচালিত ‘তুখোড়’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষিক্ত হন শিবলী নোমান। পরে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত রবিন খানের মুক্তি প্রতীক্ষিত ‘মন দেব মন নেব’ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেন তিনি। বর্তমানে বিজ্ঞাপন ও দীপ্ত টিভির ‘মান অভিমান’ সিরিয়ালে কাজ করছেন শিবলী।

অন্যদিকে, নিশাত প্রিয়ম বিশ্বরঙ এর আয়োজনে ‘শারদ সাজে বিশ্বরঙ’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন। এরপর বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ছাপিয়ে ছোটপর্দায় নিয়মিত হয়েছেন। সর্বশেষ তিনি হৈচৈ-এর জন্য নির্মিত ‘মানি হানি’ ওয়েব সিরিজে কাজ করে নজর কেড়েছেন।

Tags: ছোটপর্দানিশাত প্রিয়মবিশ্বরঙলিড বিনোদনশিবলী নোমানহইচই
Previous Post

সব ব্যাটসম্যানই ডাক, ৭ রানে গুটিয়ে ৭৫৪ রানে হার!

Next Post

নিউজিল্যান্ডে বজ্রপাতের মুখে এমিরেটসের বিমান

Next Post

নিউজিল্যান্ডে বজ্রপাতের মুখে এমিরেটসের বিমান

শ্রমিকদের দাবি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT