চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 01, জুন 2021
in - সেমি লিড, অপরাধ
A A
পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা নিয়ে আলোচনা করছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিজয় সরণীতে গাড়িতে বসে থাকা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোন কেড়ে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।

রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সেসময় মন্ত্রী নিজের গাড়ির জানালা খুলে মোবাইল ব্রাউজ করছিলেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ওইদিন সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।’

আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টদের মোবাইল ফোন খোয়ানোর বিষয়টি জানানোর কথা সাংবাদিকদের বলেন তিনি।

মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ জানান, ‘এ বিষয়ে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আবু আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি, খুব শিগগিরই আমরা অপরাধীকে আটক করতে পারব।’

পুলিশ বলছে, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে জানা গেছে, মন্ত্রীর মোবাইলটি এখনো ফার্মগেট এলাকায় রয়েছে। তারা মোবাইলটি উদ্ধারের চেষ্টা করছে।

Tags: পরিকল্পনামন্ত্রীমোবাইল ছিনতাই
Previous Post

খিচুড়ির সেই প্রকল্প বাতিল

Next Post

শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪১

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৪১

চ্যানেল আই অনলাইন: লম্বা রেসের ঘোড়া সিনেমার মূল চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা রেসের ঘোড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT