চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয় জেনেই সেনাবাহিনী নামানো হচ্ছে না: খালেদা

চকোর মালিথা by চকোর মালিথা
7:49 পূর্বাহ্ন 24, এপ্রিল 2015
in রাজনীতি
A A

পরাজয় নিশ্চিত জেনেই সিটি নির্বাচনে সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সরকারের বিরুদ্ধে তার প্রাণনাশের চেষ্টার অভিযোগও এনেছেন তিনি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে গণসংযোগের সময় সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন বেগম জিয়া।

ভোটের দিন ভোট কেন্দ্রে অন্য কিছু করলে জনগন সম্বিলিতভাবে তার সমিচিত জবাব দেবে বলেও হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন।  ক্যান্টনমেন্টে বসে থাকলে সেনারা ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না দাবি করে তিনি বলেন, সেনাবাহিনী মোতায়েন করা এখন জনগণের দাবি।

১ দিন বিরতি দিয়ে ৬ষ্ঠ দিনের মতো শুক্রবার রাজধাণীতে নির্বাচনী প্রচারণায় নামেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রচারণায় রওনা দেয়ার আগে তার নিরাপত্তা কর্মীরা গাড়িতে তোলেন ফায়ার এ্যাসটিংগিউসার। বাড়ি থেকে বের হওয়ার সময়ই বিএনপি চেয়ারপার্সনের গাড়ি ঘিরে এগুতে থাকেন বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

গাড়ি বহর বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় হয়ে বারিধারা এ্যামিরিক্যান এ্যামবেসির সামনে দিয়ে প্রগতি স্মরণী হয়ে কুড়িলের দিকে এগিয়ে যায়। গাড়িতে বসেই হাত নেড়ে তাবিথের পক্ষে ভোট চান বিএনপি চেয়ারপর্সন। কুড়িল ফ্লাইওভারের নিচ দিয়ে গাড়ি বহর প্রগতি স্মরণী হয়ে আবার বাড্ডার দিকে এগিয়ে যায়। যমুনা ফিউচার পার্ক পাড় হয়ে বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশমুখে এক পথসভায় বক্তৃতা করেন তিনি।

এসময় তিনি জনগণকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাওয়া আহ্বান জানান। বর্তমান আওয়ামীলীগ সরকারকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, পরপর তিন দিন আমার গাড়ি বহরে হামলা করেছে তারা। আমার প্রাণনাশের উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে।

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, সেনা মোতায়েন করলে জনগণ নিরাপদে ভোট দিতে পারবে। সেনাবাহিনিরা বিদেশে গিয়ে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিতে পারলে দেশে কেনো পারবে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ক্যান্টনম্যান্টে বসে সেনাবাহিনি ভোটারদের নিরাপত্তা দিতে পারে না।

এর পর গাড়ি বহর নিয়ে বিএনপি চেয়ারপার্সন বাড্ডা লিংক রোড, গুলশান এক ও দুই হয়ে বনাণীতে তাবিথের পক্ষে লিফলেট বিতরণ করেন।

Tags: খালেদা জিয়াসিটি নির্বাচনসেনাবাহিনী
Previous Post

আল-কায়েদা সন্দেহে ইতা‌লি‌তে ২০ জন আটক

Next Post

বাগেরহাট ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

Next Post

বাগেরহাট ও রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

আজকের ম্যাচ কথন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT