চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরাজয় আড়াল করতেই বিএনপির মিথ‍্যাচার: হানিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 30, জুলাই 2018
in রাজনীতি
A A
হানিফ

তিন সিটি কর্পোরেশন সুষ্ঠু-শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পরাজয় আড়াল করতেই বিএনপি মিথ্যাচার করছে। এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরনো অভ্যাস।

সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিন সিটি কর্পোরেশন নিবার্চনের চলমান পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে করে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে।

বিএনপির পোলিং এজেন্ট বের করে দিচ্ছে আওয়ামী লীগের লোকজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণ দিক বিএনপি কোন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করা হয়েছে। বরিশালের দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্টকে বের করে দিয়েছে বিএনপির লোকজন। এ নির্বাচনে পরাজয় আড়াল করতেই মিথ্যাচার করছে বিএনপি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢালাওভাবে কথা না বলে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে দেখান।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম , আ ফ ম বাহউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুরসহ অনেকে।

Tags: সেমি লিডহানিফ
Previous Post

অপরিচিতি নম্বর থেকে ফোন, তারপরে মিললো টাইমবোমা সদৃশ বস্তু

Next Post

অনিয়মের সুরাহা না হলে ভোট দেবেন না, কেন্দ্রের মাঠে বসে পড়লেন বুলবুল

Next Post
তিন সিটি নির্বাচন-রাজশাহী-বিএনপি

অনিয়মের সুরাহা না হলে ভোট দেবেন না, কেন্দ্রের মাঠে বসে পড়লেন বুলবুল

অতিরঞ্জিত প্রতিক্রিয়ার কথা স্বীকার করলেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT