চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরবাসিনী’ আসছে ৫ মে

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
2:30 অপরাহ্ন 28, এপ্রিল 2017
in বিনোদন
A A
‘পরবাসিনী’ ছবির অভিনয়শিল্পী ইমন ও অপ্সরা আলী

‘পরবাসিনী’ ছবির অভিনয়শিল্পী ইমন ও অপ্সরা আলী

বাংলাদেশের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। স্বপন আহমেদ পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে রেগে এন্টারটেইনমেন্ট। বাংলাদেশ ছাড়া ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মধ্যপ্রাচ্যে ও আমেরিকায়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবির মিডিয়া পার্টনার চ্যানেল আই। ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের হোটেল আমারিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবাট, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজনা সংস্থা রেগে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম জামাল উদ্দিন, বাংলাদেশের পরিবেশনা দায়িত্বে থাকা টিওটি ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম,  আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা স্বপ্ন স্কেয়াক্রোর সিইও সৈকত সালাউদ্দিন, ছবির পরিচালক স্বপন আহমেদ, অভিনয়শিল্পী মামনুন হাসান ইমন, অপ্সরা আলী, সোহেল খান, দাউদ হোসেন রনি প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অপু মাহফুজ।

সংবাদ সম্মেলনে সোফি ওবাট বলেন, ‘আমাকে এই আয়োজনে অতিথি হিসেবে ডেকেছেন, এজন্য ধন্যাবাদ। ছবিটি নির্মাণের সময়ও চেষ্টা করেছি সহযোগিতা করার। ভবিষ্যতেও পাশে থাকব।’

ফরিদুর রেজা সাগর বলেন, ‘স্বপন আহমেদ অনেক সময় নিয়ে কাজ করেন। যত্ন সহকারে ছবি নির্মাণে সময় একটু লাগে। এই ছবিতে দর্শক নতুন কিছু পাবে। নির্মাতার জন্য শুভকামনা রইল।’

খোরশেদ আলম বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রের ক্রান্তিকাল চলছে, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার অনুকরণ প্রীতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক বিরক্ত এসব ছবি দেখে। এ সময়ে এসে স্বপন আহমেদ ভিন্নধর্মী একটি ছবি নির্মাণ করেছেন। তাকে সাধুবাদ জানাই।’

‘পরবাসিনীস’ ছবির সংবাদ সম্মেলন শেষে ফটোসেশনে অতিথি ও অভিনয়শিল্পীরা

এ কে এম জামাল উদ্দিন বলেন, ‘এই ছবি নির্মাণে ফরিদুর রেজা সাগর আমাকে ওতপ্রোতভাবে সহযোগিতা করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যাম্বাসাডর সোফি ওবাটকে। ফ্রান্সে ছবির শুটিং করতে সহযোগিতা না করলে হয়তো এত ভাল একটি ছবি নির্মাণ করতে পারতাম না।’

ছবিতে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, উর্বশী রাউটেলা, সোহেল খান, অপ্সরা আলী, চাষী আলম প্রমূখ। আন্তর্জাতিক পরিবেশনার অংশ হিসেবে ছবিটি পর্যায়ক্রমে কানাডা, আরব আমিরাত, ওমান ও আমেরিকায় মুক্তি দেয়া পাবে।

ছবির শুটিং শুরু হয় ২০১২ সালে। শুরুতে এই ছবির অভিনয়শিল্পী ছিলেন নিরব ও মেহজাবীন। পরে অভিনয়শিল্পীর তালিকায় পরিবর্তন আনা হয় হয়। ছবিটির শুটিং হয়েছে বাংলাদেশ, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি ও ইতালিতে।

ছবি : জাকির সবুজ

 

Tags: পরবাসিনী
Previous Post

হাওরে মহাবিপর্যয়: দায় স্বীকার করে পদত্যাগে প্রস্তুত পানিসম্পদ মন্ত্রী

Next Post

সাবেক স্ত্রীর বিয়েতে দাওয়াত পাননি ব্লুম

Next Post
অরল্যান্ডো ব্লুম ও মিরান্ডা কের

সাবেক স্ত্রীর বিয়েতে দাওয়াত পাননি ব্লুম

ক্যাটরিনাকে সালমানের ‘হাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT