চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরকীয়ার অভিযোগে সালিশে গৃহবধুকে নির্যাতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 পূর্বাহ্ন 28, মার্চ 2016
in বাংলাদেশ
A A

কথিত পরকীয়া প্রেমের অভিযোগে পটুয়াখালীতে এক গৃহবধুকে সালিশ বৈঠকে বেঁধে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দিয়েছে সমাজপতিরা। খবর পেয়ে নির্যাতিতাকে শনিবার মধ্যরাতে গলাচিপা থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে।

শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ওই নারীর কাটা চুল ও লাঠি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ইউনিয়নের দুই চেয়ারম্যানসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ অজ্ঞাতনামা উল্লেখ করে থানায় মামলা করেছেন নির্যাতিতার স্বামী। এজাহারভুক্ত আসামী মো. সামসুল হক ডাকুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত নির্যাতনকারী দলনেতা স্থানীয় সংসদ সদস্যের ভাই গা ঢাকা দিয়েছেন।

গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ইছাদি গ্রামের ওই গৃহবধুর বিরুদ্ধে তার ভাসুরের ছেলের সঙ্গে পরকীয়া প্রেমের মিথ্যা অভিযোগ এনে গত শনিবার সন্ধ্যায় গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসাইনের ছোট ভাই গজালিয়ার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা যুবলীগের সভাপতি খালেদুল ইসলাম স্বপনের নেতৃত্বে বর্তমান চেয়ারম্যান এস.এম.কুদ্দুস, নবনির্বাচিত মেম্বাররা, মাওলানা মান্নান, মাওলানা নাসির ও এমপির ভাগ্নে টিপুসহ ১৫/২০ জন সালিশ বৈঠক বসায় ইউনিয়ন পরিষদে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শতশত গ্রামবাসীর সামনে সেখানে দুই অভিযুক্তকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে মারধর করে তারা। পরে নবনির্বাচিত চেয়ারম্যানের নির্দেশে দু’জনের মাথা ন্যাড়া করে দেয়া হয়। ঘটনার পর নির্যাতিত ভাসুরপুত্রের কোন হদিস মিলছে না।

খবর পেয়ে শনিবার মধ্যরাতেই গলাচিপা থানা পুলিশ নির্যাতিতা ওই গৃহবধুকে থানা হেফাজতে নিয়ে আসে। রোববার তাকে তার স্বামীর দায়ের করা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দী নিতে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে স্বামীর জিম্মায় দিয়ে দেন।

গ্রামীন আদালতে বা সালিশে এ ধরণের কোনো বিচার বা রায় দেয়ার এখতিয়ার নেই এবং বিচারের নামে তারা নিজেরাই অপরাধ করেছে বলে জানিয়েছেন স্থানীয় আইনজীবীরা।

অন্যদিকে গ্রামীণ আদালতে কাউকে মারধরের সুযোগ নেই, এটি মানবাধিকার লংঘন বলে দাবি করে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন মানবাধিকার সংগঠন ব্লাষ্ট-এর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমেদ।

Tags: নারী নির্যাতন
Previous Post

আইসিসি ওয়েবসাইটে টাইগারদের সাফল্যচিত্র

Next Post

জেএমবির সিরিজ বোমা হামলা: নাটোরে ৫ জনের যাবজ্জীবন

Next Post

জেএমবির সিরিজ বোমা হামলা: নাটোরে ৫ জনের যাবজ্জীবন

আবার জাতীয় পুরস্কার অমিতাভ ও কঙ্গনার ঘরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT