চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে দেশের কিছু লোক জড়িত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 14, অক্টোবর 2018
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে আমার দেশের কিছু লোক জড়িত। পদ্মা সেতু নির্মাণে যেসব দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল, সব মিথ্যা প্রমাণিত হয়েছে।

রোববার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন এবং পদ্মা সেতুর রেল সংযোগের নির্মাণকাজসহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আমরা পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। কিন্তু বিএনপি-জামায়াত সরকার এসে তার আর কোন অগ্রগতি করেনি। আমরা আবার ক্ষমতায় এসে পদ্মা সেতুর কাজে হাত দেই। কিন্তু নতুন করে ষড়যন্ত্র শুরু হয়। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করে দেয়া হয়। ড. ইউনুসের প্ররোচনায় বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দেয়।

শেখ হাসিনা বলেন, অর্থায়ন বন্ধের পাশাপাশি বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলে। আমার পরিবারের লোকজনকেও এতে জড়ানো হয়। আমরা চ্যালেঞ্জ করেছি, বলেছি দুর্নীতির প্রমাণ দিতে হবে। কিন্তু বিশ্বব্যাংকের সব অভিযোগ ভুয়া প্রমাণিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দেই। সেভাবেই কাজ চলছে,পদ্মা সেতুর ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। আমরা নতুন পরিকল্পনা করে পদ্মা সেতুর পাশে রেল সেতু করতে যাচ্ছি।

তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে সকল আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে আমার দেশের কিছু লোক জড়িত ছিল। আমি শুধু বলতে চাই, যারা গরীবের টাকা মেরে খায় তাদের মধ্যে দেশপ্রেম নেই, তারা দেশের মানুষকে ভালোবাসতে পারে না।

ওই সুধী সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মো. মুজিবুল হক, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বক্তব্য রাখেন।

দুপুরে প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিবচরে যাবেন এবং ইলিয়াস আহমেদ চৌধুরী কাঠালবাড়ি ফেরিঘাটে জনসমাবেশে ভাষণ দেবেন।

সরকার ৩০ হাজার কোটি টাকার নিজস্ব তহবিলে দেশের সর্ববৃহৎ ‘পদ্মাসেতু’ নির্মাণ করছে। মূল সেতু, নদী শাসন, দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণসহ ৫ ভাগে সম্পন্ন হচ্ছে পদ্মা সেতুর নির্মাণ কাজ।

এই সেতুতে থাকবে মোট ৪২টি পিলার। এগুলোর প্রতিটি ৬ টি পাইলের ওপর দণ্ডায়মান থাকবে। পিলারগুলোর ওপরে বসানো হবে ইস্পাতের স্প্যান। সেতুতে মোট ৪১ টি স্প্যান বসবে।

মূল সেতু নির্মাণ করছে চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নদী শাসন কাজে নিয়োগ করা হয়েছে চীনের সিনোহাইড্রো কর্পোরেশনকে এবং দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণের দায়িত্ব পেয়েছে বাংলাদেশের আবদুল মোমেন লি.। এই সেতুর নির্মাণ কাজ তদারক করছে বাংলাদেশ সেনাবাহিনী, বুয়েট ও কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন অ্যান্ড এসোসিয়েটস। এই সেতু নির্মাণের ফলে দেশের বাণিজ্য, উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Tags: পদ্মা সেতুপ্রধানমন্ত্রী
Previous Post

রুল নিষ্পত্তির আগে হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা ভাঙা যাবে না

Next Post

খালেদার অনুপস্থিতিতেই চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলবে

Next Post
খালেদা জিয়া

খালেদার অনুপস্থিতিতেই চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলবে

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত-আর্ল আর মিলার

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত সম্পর্কে যা জানা গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT