চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলে আধুনিক জীবনের ছোঁয়া

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
7:12 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

পদ্মা সেতু নির্মাণে ভাগ্য বদলেছে দক্ষিণাঞ্চলের অনেকের। কিছুদিন আগেও কৃষি ছিলো যাদের একমাত্র নির্ভরতা তারা এখন ব্যবসায়ী। আধুনিক জীবনের ছোঁয়া এখন আর তাদের স্বপ্ন নয়, এখন তা বাস্তবতা। ভেতরে ঢুকলে মনে হবে রাজধানীর কোনো আবাসিক এলাকা। তবে এটা পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের একটি পুনর্বাসন প্রকল্প।

রমিজ উদ্দিন কিছুদিন আগেও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। পদ্মা সেতু প্রকল্পে নিজের ১০ শতাংশ জমি গেছে তার। এর বিনিময়ে তিনি পেয়েছেন নগদ ৭ লাখ টাকা। কুমারভোগ পুনর্বাসন প্রকল্পে পেয়েছেন ৭ শতাংশের একটি প্লট। দোতলা বিল্ডিং করে বাসা ভাড়াও দিচ্ছেন এখন।

রমিজ উদ্দিন বলেন, পদ্মা সেতুতে যারা কাজ করে তারা আইসা খালি বাসা খোঁজে।

স্থানীয় কয়েকজন জানান, এই প্রজেক্টে স্কুল হয়েছে, বাজার হয়েছে, হাসপাতাল হয়েছে। এই রাস্তা আগে কাঁদা ছিলো, পানি ছিলো, নৌকা লাগতো। এখন লাগে না। আমরা আগে গ্রামাঞ্চলে থাকতাম। এখনতো দেখা গেছে শহরের মতো পথ-ঘাট সবকিছুই হইছে।

কিছুদিন আগেও কৃষিকে ঘিরেই যাদের জীবন চলতো, পদ্মা সেতুতে জমি দিয়ে তারা যে টাকা পেয়েছেন তা দিয়ে এখন পুরোদস্তুর ব্যবসায়ী। পরিবহন ব্যবসা, স্বর্ণালঙ্কারের ব্যবসা থেকে শুরু করে সব ধরণেই ব্যবসাই করছেন তারা। ব্যাংকে টাকাও জমাচ্ছেন।

পদ্মা সেতু প্রকল্পের জন্য পদ্মাপাড়ের সহস্রাধিক মানুষের কাছ থেকে প্রায় ১১শ হেক্টর জমি অধিগ্রহণ করে সরকার।

ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য সরকারের করে দেওয়া পুনর্বাসন কেন্দ্রগুলোতে রয়েছে পাকা সড়ক, বিদ্যুৎ ব্যবস্থা, ড্রেনেজ, স্কুল, মার্কেট থেকে শুরু করে সব ধরণের আধুনিক ব্যবস্থা। বিরূপ প্রকৃতির কারণে ফসলের ক্ষতি হলেও এখন তেমনটা ভাবেননা পরিবর্তনের সাক্ষী হয়ে যাওয়া এ মানুষগুলো।

Tags: পদ্মা সেতুপদ্মা সেতু প্রকল্পপদ্মার পাড়
Previous Post

পদ্মা সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলে আধুনিক জীবনের ছোঁয়া

Next Post

ভাষা শহীদদের সম্মানে জাতিসংঘ সদর দপ্তরে ভাস্কর্য

Next Post

ভাষা শহীদদের সম্মানে জাতিসংঘ সদর দপ্তরে ভাস্কর্য

ভাষা শহীদদের সম্মানে জাতিসংঘ সদর দপ্তরে ভাস্কর্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT