চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা: কানাডার আদালতে বাংলাদেশী প্রকৌশলী নির্দোষ

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
3:01 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2016
in বাংলাদেশ
A A

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বাংলাদেশী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইলকে নির্দোষ ঘোষণা করেছেন কানাডার আদালত। পদ্মা সেতু প্রকল্পের প্রধান পরামর্শক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে এক ইমেইল বার্তায় এ কথা জানানো হয়েছে।

চীন ঘুরে এসে জামিলুর রেজা চৌধুরী বলেছেন, সেতুর বিভিন্ন অংশের নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে, ২০১৮ সালেই শেষ হবে পদ্মা সেতু নির্মাণ।

স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ, তারপর প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়া, আবারো ভুল স্বীকার করে পদ্মা সেতু প্রকল্পে যুক্ত হওয়া, বিশ্বব্যাংককে না বলে দেয়া সবই এখন অতীত। চূড়ান্ত সত্য হলো নিজেদের টাকায় নির্মাণ চলছে সোয়া ৬ কিমি পদ্মা সেতুর।

যদিও বিশ্বব্যাংককে সন্তুষ্ট করতে যোগযোগমন্ত্রীকে সরিয়ে দেয়া, সচিবকে সাময়িক বরখাস্তসহ মর্যাদাহানিকর অনেক উদ্যোগ নিতে হয়েছিলো সরকারকে। সেসময় সেতু নির্মাণ তদারকিতে পরামর্শকের কাজ পাওয়া কানাডিয়ান কোম্পানি এসএনসি লাভালিন কালো তালিকাভুক্তও হয়েছে।

ঐ মামলায় অভিযুক্ত হন কানাডা প্রবাসী বাংলাদেশী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল। ১৩ জানুয়ারি জামিলুর রেজা চৌধুরীকে লেখা ই-মেইলে তিনি দাবি করেছেন, সব অভিযোগ থেকে মুক্ত তিনি। নিজেকে অনেক শক্তিশালী এবং সততার মূর্ত প্রতীক বলে তিনি মনে করছেন।  

পদ্মা সেতু প্রকল্পে মূল পরামর্শক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, এসএনসি লাভালিনতো দোষ স্বীকার করে ১০ বছরের জন্য নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে কারা ঘুষ চাইছিলো এটা এখনো প্রমাণ করতে পারে নাই। কানাডিয়ান আইনজীবী আমার মক্কেলের বিরুদ্ধে কী কী অভিযোগ বিশ্বব্যাংক করেছে, এটা জানতে চাইলে বিশ্বব্যাংক বলছে এটা আমরা দিতে বাধ্য নই। কানাডার সরকারের সাথে আমাদের একটি চুক্তি আছে। স্বাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা কিছু বলতে বাধ্য না। এখন দুই পক্ষের আইনজীবী লড়াই করছে যে বিশ্বব্যাংক কি তাদের কাগজপত্র দিতে বাধ্য কিনা।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী জানান, পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ার অগ্রগতি দেখতে চীনে গিয়েছিলেন তিনি। অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ। চীনে তারা চারটি কারখানা পরিদর্শন করেছেন। 

প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ করছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান। মূল সেতুর স্টীল অবকাঠামোর সিংহভাগের নির্মাণও চলছে চীনে।

Tags: পদ্মা সেতুপদ্মা সেতু দুর্নীতি মামলা
Previous Post

ঋতুরাজ বসন্তকে বরণ করলো প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন

Next Post

পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা: কানাডার আদালতে বাংলাদেশী প্রকৌশলী নির্দোষ

Next Post

প্রাণসখা ঢাকার জন্য পথে পথে জলের গান

প্রাণসখা ঢাকার জন্য পথে পথে জলের গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT