চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্মা ব্যাংক থেকে সহজেই টাকা আসবে বিকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 10, নভেম্বর 2020
in অর্থনীতি
A A
পদ্মা ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর নির্দেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা ব্যাংকের গ্রাহকরা এখন থেকে ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘পদ্মা আই-ব্যাংকিং’ ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন।

সম্প্রতি বিকাশ ও পদ্মা ব্যাংকের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়।বিকাশে টাকা আনতে প্রথমে নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে পদ্মা ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত করতে হবে।

একটি অ্যাকাউন্ট একবার যুক্ত করলেই পরে খুব সহজেই টাকা ট্রান্সফার সেবাটি নিতে পারবেন গ্রাহক। টাকা পাঠাতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে ব্যাংক টু বিকাশ থেকে পদ্মা ব্যাংকের লোগো ক্লিক করে পদ্মা আই ব্যাংকিং লিংক পেতে পারেন গ্রাহক।

অথবা সরাসরি পদ্মা ব্যাংক আই ব্যাংকিং-এ ঢুকে সেন্ড মানি অপশন নির্বাচন করে বিকাশ অ্যাকাউন্ট নম্বর নির্বাচন করে টাকার পরিমাণ ও ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এর জন্য পদ্মা আই ব্যাংকিং গ্রাহকদের কোন ফি দিতে হবে না। লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন।

বিকাশের ব্যাংক নেটওয়ার্কে পদ্মা ব্যাংক যুক্ত হওয়ায় এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২১টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট বা অ্যাপ থেকে চার কোটি ৮০ লাখ গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো।

সারা দেশের দুই লাখ ৪০ হাজার এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পাশাপাশি সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে যে কোনো সময় যে কোনো স্থান থেকে নিজেই তাৎক্ষণিকভাবে টাকা আনতে পারেন গ্রাহক।

২০১৯ সালে যাত্রা শুরুর পর পদ্মা ব্যাংক লিমিটেড শতভাগ ডিজিটাল সেবা দিতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। প্রায় এক লাখ ৭০ হাজার গ্রাহকের হাতের মুঠোয় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার অঙ্গীকার চতুর্থ প্রজন্মের ব্যাংকটির।

Tags: পদ্মা ব্যাংকবিকাশ
Previous Post

সগিরা মোর্শেদা হত্যা: মারুফ রেজার আবেদন হাইকোর্টেও খারিজ

Next Post

বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিহার নির্বাচনে এগিয়ে বিজেপি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় সুস্থতার হার বাড়লো, মৃত্যু ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT