চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মাবত’ মুক্তি পেলে গণ-আত্মহত্যার হুমকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 19, জানুয়ারি 2018
in বিনোদন
A A

বলিউডের স্মরণকালে মুক্তির আগেই সবচেয়ে বিতর্কিত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘পদ্মাবতী’। ইতিহাস আশ্রয়ী এই সিনেমা নিয়ে আপত্তির মুখে শেষ পর্যন্ত ‘পদ্মাবতী’ নাম পরিবর্তন করে রাখা হয় ‘পদ্মাবত’। বহুদিন ছবিটির মুক্তি ঝুলে থাকার পর সম্প্রতি ছবিটি মুক্তিতে কোনো বাধা নেই জানিয়ে আদেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতের এমন নির্দেশনার পরও নতুন করে ছবিটির মুক্তি নিয়ে শুরু হয়েছে হট্টগোল। শোনা যাচ্ছে, ‘পদ্মাবত’ মুক্তি পেলে গণআত্মহত্যা করবে রাজপুত নারীরা।

সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তি পেতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আর এমন সিদ্ধান্তের পর উপায়ান্তর না দেখে এবার রাজপুত কর্নি সেনার অধীনস্থ সংগঠনটি ক্ষত্রিয় মঞ্চের তরফে গণ-আত্মহত্যার হুমকি দিয়েছে। আগামি ২৪ জানুয়ারি গণ-আত্মহত্যার হুমকি দিয়েছে সংগঠনটি।

ছবির নির্মাতা সঞ্জয়লীলা বানসালিকে বর্তমানের আলাউদ্দিন খিলজি বলে কটাক্ষ করে ক্ষত্রিয় মঞ্চের নারীরা ভারতীয় গণমাধ্যমে বলেন,গণ-আত্মহত্যায় পারে রানী পদ্মাবতীর সম্মান রক্ষা করতে। কেনোনা, প্রথম থেকেই আমরা ছবিটির মুক্তির বিরোধিতা করে আসছি, তারপরেও সরকার আমাদের দাবী না মেনে ‘পদ্মাবত’ মুক্তির সিদ্ধান্ত নিল। বানসালির পক্ষ নিল। আর এ কারণেই আমরা গণ-আত্মহত্যা করে হলেও প্রতিবাদ করে যাবো।

তাদের দাবীর পরিপ্রেক্ষিতেই ছবির নাম ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করা হয়েছে। তারপরেও কেনো তারা ছবিটি নিয়ে এমন বিতর্ক তৈরি করছেন?-এমন প্রশ্নে তাদের জবাব,ছবির নাম পরিবর্তন করলে হবে না। ছবিতে যে তথ্যগুলি বিকৃত করা হয়েছে, সেগুলো কীভাবে আমরা মেনে নেব? আমরা রানী পদ্মাবতীকে সম্মান করি। তার সম্মানের জন্য নিজেদের উৎসর্গ করে দেব।

পদ্মাবতীর কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহাসিক এক ঘটনার ছায়া অবলম্বনে। যার প্রধান চরিত্র রাজস্থানে অবস্থিত চিতোরের রাণী পদ্মিনী। আর তার সাথে দিল্লির মুসলিম সুলতান আলাউদ্দিন খিলজির প্রেম নিয়েই বানসালীর এ সিনেমা। কিন্তু সেখানেই এসেছে ইতিহাস বিকৃতির অভিযোগ। ঐতিহাসিক এই ছবিতে অভিনয় করেছেন রনবীর সিং, দীপিকা পাডুকোন এবং শহীদ কাপুর।

Tags: দীপিকাপদ্মাবতরনবীর সিংরাজপুতশহীদ কাপুরসঞ্জয়লীলা বানসালি
Previous Post

রোহিঙ্গা ইস্যুতে ডিপ্লোম্যাট-এ সজীব ওয়াজেদ জয়

Next Post

‘ত্রয়ী’র ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

Next Post
ফাইল ছবি

‘ত্রয়ী’র ব্যাটে বাংলাদেশের বড় সংগ্রহ

পরিসংখ্যান বলছে এই রান নিরাপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT