চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদ্ধতির বিতর্কে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি বেআইনি হওয়ার আশঙ্কায় তা বাস্তবায়ন স্থগিত করেছে দেশটির  কেন্দ্রীয় বা ফেডারেল সরকার।

আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশটির ইন্ডিয়ানা রাজ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু যে পদ্ধতিতে এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে তার বিরুদ্ধে চারজন বন্দী আইনি চ্যালেঞ্জ করেন।তাদের এই চ্যালেঞ্জ সফল হওয়ার সম্ভাবনা আছে বলে রায় দিয়েছেন একজন বিচারক।

গতমাসে অন্য একটি আদালতের আদেশে পঞ্চম ব্যক্তির মৃত্যুদণ্ড ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।

ডিসট্রিক্ট জাজ টানিয়া এস চুটকান বুধবার বলেছেন, এই চার আসামীকে আদালতে তাদের মামলার শুনানি করতে না দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করলে তাদের ‘অপূরণীয় ক্ষতি’ হয়ে যেতে পারে।

তাদের মৃত্যুদণ্ড যেভাবে ইনজেকশন দিয়ে কার্যকর করা হবে সেটা নিয়েই এই শুনানি হওয়ার কথা রয়েছে।

মৃত্যুদণ্ড কার্যকর দীর্ঘ সময় ধরে মুলতবি থাকলেও দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বছরের শুরুর দিকে এই মুলতবি প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেন। এরপরে বর্তমান সরকার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া পুনরায় চালু করে।

তিনটি ভিন্ন ভিন্ন ড্রাগ একসাথে মিশিয়ে আসামীর শরীরে সেটি ইনজেকশনের সাহায্যে প্রবেশ করিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।কিন্তু গত জুলাই মাসে অ্যাটর্নি জেনারেল বিচার বিভাগকে পেনটোবারবিটাল নামের একটি ড্রাগ ব্যবহার করার জন্যে নির্দেশনা দেয়।এই ড্রাগের ফলে নার্ভাস সিস্টেম ধীরে ধীরে শিথিল হয়ে আসামী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ধরণের মৃত্যুদণ্ড কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে যেতে পারে বলে রায় দিয়েছেন বিচারক চুটকান। যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেগুলোতে এ বিষয়ে রয়েছে একেক ধরনের আইন।

তিনি বলেন, ‘ফেডারেল ডেথ পেনাল্টি অ্যাক্ট মৃত্যুদণ্ডের এই বিধির ব্যতিক্রম করে না এবং ফাঁসির কার্যধারা প্রতিষ্ঠার বিষয়ে ফেডারেল পৃথক চিন্তাভাবনা করে না।

Tags: ফেডারেল সরকারযুক্তরাষ্ট্র
Previous Post

শিক্ষার্থীদের সমস্যা সমাধানে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস

Next Post

গোয়েন্দা নজরদারিতে ৩৪১ জন পেঁয়াজ আমদানিকারক

Next Post

গোয়েন্দা নজরদারিতে ৩৪১ জন পেঁয়াজ আমদানিকারক

গুজব ছড়িয়ে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সল্ট খাবার লবণ হিসেবে বিক্রির চেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT