চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 05, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। পৃথিবীর জলবায়ুর ধরণ, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণায়নের পূর্বাভাস দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সুকুরো মানাবি ও জার্মানির ক্লাউস হ্যাসেলম্যান এবং  পারমাণবিক ও গ্রহীও পরিসরে  শারীরিক ব্যবস্থায় বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরষ্পরের ওপর কী প্রভাব ফেলে তা নিয়ে কাজ করে ইতালির জর্জিও পারিসি এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন।

বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

টুইট বার্তায় প্রতিষ্ঠানটি বলছে, জর্জিও পারিসি বিশৃঙ্খল কমপ্লেক্স ম্যাটেরিয়ালের মধ্যে লুকানো নিদর্শনগুলি আবিষ্কার করেছেন। তার আবিষ্কার কমপ্লেক্স সিস্টেমের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে একটি।

আরেক টুইটবার্তায় তারা বলেছে, ক্লাউস হ্যাসেলম্যান একটি মডেল তৈরি করেছেন যা আবহাওয়া এবং জলবায়ুর সাথে সংযুক্ত। মানুষের কার্বন-ডাই-অক্সাইড নির্গমনের কারণেই বায়ুমণ্ডলে বর্ধিত তাপমাত্রা প্রমাণ করতে তার পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

আর সুকুরো মানাবির গবেষণা দেখিয়েছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের বর্ধিত মাত্রা পৃথিবীর পৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির দিকে পরিচালিত করে। তার কাজ বর্তমান জলবায়ু মডেলগুলির বিকাশের ভিত্তি স্থাপন করেছিল।

এবারের নোবেল পুরস্কারের অর্থ মূল্যের অর্ধেক পাচ্ছেন জর্জিও পারিসি আর বাকি অর্ধেক যৌথভাবে পাচ্ছেন সুকুরো মানাবি এবং ক্লাউস হ্যাসেলম্যান।

গতকাল ৪ অক্টোবর ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেল। এরপরে ৬ অক্টোবর রসায়নে, ৭ অক্টোবর সাহিত্যে, ৮ অক্টোবর শান্তি এবং শেষে ১১ অক্টোবর অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হবে।

নোবেল পুরস্কার হিসেবে বিজয়ী একটি গোল্ড মেডেল ও ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার পান। ১২০ বছর আগে ১৯০১ সালে ৫টি বিভাগে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়। পরে অর্থনীতিতেও নোবেল দেওয়া শুরু হয় ১৯৬৮ সালে।

১২৪ বছর আগে আলফ্রেড নোবেল যে তহবিল তৈরি করেছিলেন তা থেকে নোবেল জয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়।

Tags: নোবেলপদার্থবিজ্ঞান
Previous Post

আইপিএলে প্লে-অফের হিসাব এখন যেমন

Next Post

সাগরে ট্রলার ডুবিতে পর্যটক নিখোঁজ

Next Post
সাগরে ডুবে যাওয়া ট্রলার দুটি, পর্যটক নিখোঁজের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগরে ট্রলার ডুবিতে পর্যটক নিখোঁজ

উচ্চ স্রোত ও ঝড়ের কারণে সমুদ্রের সতর্ক সংকেত নামিয়ে ফেলার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীবন্দর সমূহে এক নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT