নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লড়তে আইন অনুযায়ী বিকেলে পদত্যাগ করছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকালে মনোনয়নপত্র সংগ্রহ করে তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন।
নির্বাচনকে সরকারের জন্য সর্বশেষ অ্যাসিড টেস্ট বলেও মন্তব্য করেছেন সাখাওয়াত হোসেন।
এখন পর্যন্ত মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৫ জন এবং সংরক্ষিত সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
২৪ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবার শেষ সময়। ভোটগ্রহণ ২২ ডিসেম্বর।









