চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগে বাধ্য হলেন জ্যাকব জুমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 15, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
সিরিল রামাফোসা-জ্যাকব জুমা-সাউথ আফ্রিকা

জ্যাকব জুমা

নিজের দল  আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসির) চাপে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

তার পদত্যাগের মধ্য দিয়ে র্দীঘ ৯ বছরের শাসনামলের অবসান ঘটলো। দুর্নীতির নানা অভিযোগে এএনসির চাপের মুখে ছিলেন জুমা। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন ৭৫ বছর বয়সী এই নেতা।

বিবিসি জানায়, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক দুর্নীতি ও কেলেঙ্কারিতে জড়িয়ে পরেন জুমা। তবে ২০১৯ সালের দিকে সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে জুমাকে পদত্যাগে বাধ্য করার অন্যতম কারণ, ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ী গুপ্ত পরিবারের সঙ্গে তার সংশ্লিষ্টতা।

সাউথ আফ্রিকায় প্রভাবশালী এ পরিবারের বিরুদ্ধে প্রেসিডেন্ট জুমার সঙ্গে বন্ধুত্বের সুযোগ নিয়ে নিজেদের ব্যবসায়িক সুবিধার জন্য দেশটির রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

বুধবার সকালে গুপ্ত পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

সাউথ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের দরিদ্র কৃষ্ণাঙ্গ কৃষকদের সহায়তা করার জন্য এস্তিনা ডেইরি ফার্ম নামে একটা প্রকল্প করার সময় লাখ লাখ ডলার আত্মসাতের অভিযোগ ওঠে জ্যাকব জুমা ও গুপ্ত পরিবারের নামে।

 

Tags: জ্যাকব জুমাপদত্যাগ
Previous Post

পার্টি শেষে ‘বিজলী’ এখন সাগর তীরে

Next Post

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

Next Post

এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে রিট

ফ্লোরিডা-স্কুলে হামলা

ফ্লোরিডায় স্কুলে সাবেক ছাত্রের বন্দুক হামলা, নিহত ১৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT