চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদত্যাগে বাধ্য করতেই প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ: বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:28 অপরাহ্ন 16, অক্টোবর 2017
in রাজনীতি
A A
বৈঠক চলাকালে প্রধান অতিথি ও অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতিকে ‘জোরপূর্বক’ ছুটিতে পাঠিয়ে এখন তাকে পদত্যাগে বাধ্য করতে সরকার ‘বানোয়াট অভিযোগ’ তুলেছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

রিজভী বলেন: প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পর হঠাৎ করে তার বিরুদ্ধে দুনীতি, অর্থপাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন সুপ্রীম কোর্টের ইতিহাসে নজীরবিহীন ঘটনা।

রিজভীর দাবি: ‘সুপ্রিম কোর্টের বিবৃতি দেখে বুঝা যায়, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে রাষ্ট্রপতি বৈঠক করেছেন। সংবিধানে এটা নেই। তার মানে রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রপতি যদি প্রধান বিচারপতির বিরুদ্ধে এতো অভিযোগ পেয়েই থাকেন, তাহলে তিনি সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করলেন না কেন?’

বিএনপির এই নেতা বলেন: রোববার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেলসহ সুপ্রীম কোর্ট প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পূর্বে বলেছিলেন, সুপ্রীম কোর্টের প্রশাসনের রদবদল শুধুমাত্র প্রধান বিচারপতির এখতিয়ার। তাহলে প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী আইন মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনও বেআইনী।

‘এর মাধ্যমে স্পষ্ট, এখন আদালতে যা ঘটছে তা হচ্ছে সরকার প্রধানের একক কর্তৃত্বে বিচার বিভাগকে অধীন করার যাবতীয় আয়োজন। প্রধানমন্ত্রী পথের সকল কাঁটা সরাতেই এসব করছেন। ডাকাত মুকিম গাজীর স্টাইলে সরকার সুপ্রিম কোর্টে এসব কাজ করছে।’

রিজভী বলেন: এই জমিদারি উচ্ছেদের জন্য জনগণ এখন সংঘবদ্ধ। জনগণের ধুমায়িত বহ্নির উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। জনগণই হচ্ছে মহাজন, তারাই কড়ায় গন্ডায় সকল ঋণ আদায় করে ছাড়বে।

Tags: প্রধান বিচারপতিবিএনপি
Previous Post

গোল ঠেকালেন, প্রাণ হারালেন

Next Post

চার থেকে পাঁচের অপেক্ষা

Next Post
পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন একদল মানুষ, পাহাড়ি দৃশ্যের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার থেকে পাঁচের অপেক্ষা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত বললেন, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কী যন্ত্রণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT