চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পথে পথে খালেদাকে শুভেচ্ছা, গ্রেপ্তার

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
1:59 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

সিলেট যাওয়ার পথে বিভিন্ন এলাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। পুলিশের ব্যারিকেড সত্ত্বেও ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায় তারা।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে সোমবার সকালে গ্রেপ্তার হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচমুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন নজরুল ইসলাম আজাদ ও তার সমর্থকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করে।

সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এসে সাখাওয়াত হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মঈনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও ভৈরব বিএনপির নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে নেতাকর্মীরা। ব্যানার-পোস্টার নিয়ে সড়কে দাঁড়ালে পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে গ্রেপ্তার হন তিনি ।

খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।

সোমবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তার গাড়িবহর গুলশান হয়ে কাকলি-ফার্মগেট-নয়াপল্টন অফিস-শাপলা চত্বর-যাত্রাবাড়ি ফ্লাইওভার-কাঁচপুর- রূপগঞ্জ-নরসিংদী-ভৈরব হয়ে দুপুর ২টার সময় সিলেট পৌঁছানোর কথা।

সিলেট সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে বিকেল ৪টায় খালেদা জিয়া হযরত শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারত করবেন।

৬টার সময় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন এবং রাত ১২টায় গুলশান বাসভবনে পৌঁছাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়।

Tags: খালেদা জিয়ানেতাকর্মীপুলিশসমর্থকসিলেটস্লোগান
Previous Post

টাকার জন্য বন্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট!

Next Post

গ্রেপ্তার রুখতে সেনাবাহিনী ডাকলেন মালদ্বীপ প্রেসিডেন্ট

Next Post
প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন

গ্রেপ্তার রুখতে সেনাবাহিনী ডাকলেন মালদ্বীপ প্রেসিডেন্ট

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট

‘নতুন যুগে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT