চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতাকা ছাড়া কোর্টে নেমে কান্নায় ভেঙে পড়লেন আজারেঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 16, মার্চ 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অবসন্ন টেনিস খেলোয়াড় ক্লান্তি ও হতাশায় মুখ নিচু করে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে নিজ দেশের পতাকা ছাড়াই খেলতে হয়েছে বেলারুশ কন্যা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। কোর্টে নেমে ইয়েলেনা রাইবাকিনার বিপক্ষে ৩-৬ ও ৪-৬ সেটে হারা ম্যাচের মাঝেই কান্নায় ভেঙে পড়েন ৩২ বর্ষী তারকা।

আজারেঙ্কার কান্নার কারণ জাতীয় পতাকা তলে খেলতে না পারা। ইউক্রেনের উপর সামরিক অভিযানের জেরে রাশিয়ার সঙ্গে তার দেশ বেলারুশের ক্রীড়াবিদদেরও নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

রাশিয়ার ২২ বর্ষী তারকা রাইবাকিনার বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হারার পর দ্বিতীয় সেটে যখন ২-২ ব্যবধানে সমতা, হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন আজারেঙ্কা। তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এসময় কোর্টে বসে পড়েন।

পরে ম্যাচ আম্পায়ার আজারেঙ্কার কাছে জানতে চান, তিনি কোনোরকম শারীরিক সমস্যা বোধ করছেন কিনা। কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও খেলা শুরু করেন আজারেঙ্কা। সেই সেট ৪-৬ ব্যবধানে হেরে বিদায় নেয় আসর থেকেই।

ইউক্রেন ইস্যুতে বরাবরই সোচ্চার আজারেঙ্কা। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি বিধ্বস্ত। আমি শান্তি ও যুদ্ধের অবসানের পক্ষে। চাই দ্রুত এই পরিস্থিতির শেষ হোক।’

আজারেঙ্কা ২০১২ ও ২০১৩ মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী। তিনবার ইউএস ওপেনের ফাইনালে খেলার কীর্তি আছে তার।

Tags: আজারেঙ্কাইউক্রেনইন্ডিয়ান ওয়েলসবেলারুশলিড স্পোর্টস
Previous Post

ম্যানসিটিতে যাবেন হালান্ড

Next Post

বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নগদ পেমেন্টে ১০% ক্যাশব্যাক অফার, সুপারশপে নগদ পেমেন্টের সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩টি সুপারশপে ‘নগদ’ পেমেন্টে মিলছে ১০ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT