চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতাকা উড়িয়ে বাংলাদেশে এলো নতুনেরা

সামসুদ্দোহা পান্না by সামসুদ্দোহা পান্না
4:37 পূর্বাহ্ন 01, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

৬৮ বছরের ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। বাংলাদেশের মূল ভুখণ্ডে যোগ হয়েছে ভারতের ১১১টি ছিটমহল। আর ভারতের মূল ভূখণ্ডে যোগ হলো বাংলাদেশের ৫১টি ছিটমহল।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন এ ভূখণ্ডগুলোর দায়িত্বগ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে উড়ানো হয়েছে জাতীয় পতাকা। এরপর তারা বাংলাদেশে প্রবেশ করে।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশের মূল ভূ-খণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করে নেয় বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহলের নাগরিকরা। পূর্ণতা পেয়েছে মুজিব-ইন্দিরা চুক্তি। ইতিহাসের এক নতুন যাত্রা। বদলে গেছে পতাকা আর মানচিত্র।

অন্ধকার জীবনের অবসান ঘটিয়ে মাঝরাতে আলোর মিছিল বের করে বাংলাদেশের নতুন এই নাগরিকরা। তাদের একজন বলেন, এখন আমরা সত্যি আনন্দে মুখরিত। এখন আমরা পরিপূর্ণভাবে স্বাধীন। স্বাধীন বাংলার সাথে আমরা মিশে গেছি।

ভোরের আলো ফোটার সাথেই বাংলাদেশের নতুন নাগরিক আর নতুন ভুখণ্ডের দায়িত্ব বুঝে নেয় স্থানীয় প্রশাসন। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গেয়ে বাংলাদেশের পতাকাকে সম্মান জানায় নতুন এই নাগরিকরা।

পরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। লালমনিরহাটের পাটগ্রামের উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, আজকে থেকে এই জায়গাটি বাংলাদেশের মুল ভূখণ্ডের সাথে একাকিভূত হয়ে গেছে। আজকে যেটি বাংলাদেশ এই বাংলাদেশে আমরা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের পক্ষ থেকে পতাকা উত্তোলন করেছি।

লালমনিরহাটের পাটগ্রামের উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুব উল আলম বলেন, ওনাদেরকে আর ছিটমহলবাসি বলার সুযোগ নেই, ওনারা আমাদের দেশের অনান্য নাগরিকদের মতই সকল সুযোগ সুবিধা ভোগ করবে।

এ দেশের মাটি আর মানুষের সহযাত্রী হতে পেরে তৃপ্তির হাসি ৬৮ বছর বঞ্চিত জীবন যাপন করা এ মানুষগুলোর।

একজন ছিটমহলবাসী বলেন, আমরা বাংলাদের সাথে জড়িত হয়ে গেলাম তাই আজ আমাদের খুশির দিন। আর একজন ছিটমহলবাসী বলেন, আজ আমাদের দেশ স্বাধীন হল এতদিন অন্ধকারে পড়ে ছিলাম। আজ আমাদের আনন্দের দিন।

নতুন এই সকালে এলাকার প্রতিটি বাড়িতে এখন ওড়ছে জাতীয় পতাকা।

Tags: ছিটমহল
Previous Post

অটোরিক্সা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ

Next Post

ক্ষ্যাপা ডাক্তার বাঁচিয়েছিলেন হাজারো শিশু

Next Post

ক্ষ্যাপা ডাক্তার বাঁচিয়েছিলেন হাজারো শিশু

'ছিটমহল' বলে আর কিছু থাকলো না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT