চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতনের মুখে আইফোনের বাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 26, জানুয়ারি 2016
in অর্থনীতি
A A

২০০৭ সালের পর এ বছর সবচেয়ে কম প্রবৃদ্ধি দেখা যাচ্ছে আইফোনের বিক্রিতে। ফলে বছরের শেষের দিকে এই প্রথমবারের মতো আইফোনের বিক্রি কমে যেতে পরে বলে সতর্ক করেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

যুক্তরাষ্ট্রভিত্তিক এই টেক জায়ান্ট বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে বিক্রি করেছে ৭ কোটি ৪৮ লাখ আইফোন। এক বছর আগে এ সংখ্যাটি ছিলো ৭ কোটি ৪৫ লাখ।

অ্যাপল জানিয়েছে, আগামী প্রান্তিকে তাদের আয়ের পরিমাণ হবে ৫ হাজার কোটি থেকে ৫ হাজার ৩শ’ কোটি মার্কিন ডলার।

আগের বছর একই সময় তাদের আয় ছিলো ৫ হাজার ৮শ’ কোটি ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর তাদের আয় অনেক কম।

এর ফলে আইফোন বাজারে আসার পর থেকে এই প্রথম এর বিক্রিতে পতনের মুখ দেখতে যাচ্ছে অ্যাপল।

গত ২৬ ডিসেম্বর পর্যন্ত ৩ মাসে অ্যাপলের আয় ছিলো ৭ হাজার ৫৯০ কোটি মার্কিন ডলার এবং নিট মুনাফা ছিলো ১ হাজার ৮৪০ কোটি ডলার, যা এ পর্যন্ত প্রতিষ্ঠানটির সর্বোচ্চ আয় ও মুনাফা। আইফোন থেকে এই আয়ের ৬৮ শতাংশ পেয়েছে কোম্পানিটি। তবে বিশ্লেষকদের ধারণার থেকে আয়ের এ অংকটি ছিলো সাড়ে ৭ কোটি ডলার কম।

অ্যাপল প্রধান টিম কুক সর্বোচ্চ আয়ের রেকর্ডকে স্বাগত জানালেও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা লুকা মায়েস্ট্রির মতে, প্রতিষ্ঠানটি ‘একটি খুবই কঠিন সমষ্টিগত অর্থনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’

এই পরিস্থিতির জন্য তিনি আংশিকভাবে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধিকে দোষারোপ করেন।

Tags: অ্যাপলআইফোন
Previous Post

শিক্ষক ধর্মঘটে অচল সরকারি কলেজগুলো

Next Post

জাতিসংঘ প্রধান সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন: ইসরায়েল

Next Post

জাতিসংঘ প্রধান সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছেন: ইসরায়েল

বসবাস অযোগ্য নয়, রাজধানী এখন মৃতপ্রায় নগরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT