চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর চেষ্টা প্রতিরোধে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 05, মে 2017
in পটুয়াখালী, শিক্ষা
A A

পটুয়াখালী মেডিকেল কলেজের (পমেক) জন্য নির্ধারিত স্থান পরিবর্তনের প্রতিবাদে  মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ঢাকাস্থ ‘পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর ষড়যন্ত্র প্রতিরোধ আন্দোলন কমিটি’।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাননো হয়, ‘পটুয়াখালী মেডিকেল কলেজের (পমেক) জন্য নির্ধারিত স্থান ১৯৬৭ সালে পটুয়াখালী জেলা শহরের জন্য তৈরি করা মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। স্বাধীনতার পর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল দেখতে গিয়ে বঙ্গবন্ধু এখানে মেডিকেল কলেজ করার কথা বলেছিলেন।

২০১৫ সালের ১০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করার ঘোষণাসহ কলেজের শুভ উদ্বোধন করেন।

বর্তমানে মেডিকেল কলেজে তিনটি ব্যাচের শিক্ষা কাযক্রম চলমান রয়েছে। বিভিন্ন ভবন নির্মাণে গত ফেব্রুয়ারিতে একনেক সভায় ৫৮৪ কোটি টাকা অনুমোদন দেয়া হয়। এরপর গণপূর্ত বিভাগের মাধ্যমে উক্ত স্থানে দুটি ভবন নির্মানের জন্য দরপত্র ডাকা হয়।

এসময় কলেজের অবকাঠামো নির্মানে হাসপাতাল সংলগ্ন জেলা জজ আদালতের উত্তর পাশের বড় পুকুর ভরাট করা হয়।

এমতাবস্থায় বৃহৎ জনগোষ্ঠীর সুযোগ-সুবিধার বিষয়টি জলাঞ্জলি দিয়ে এলাকার উন্নয়ন ব্যাহত করে শুধুমাত্র পারিবারিক স্বার্থে একটি কুচক্রী মহল স্বাস্থ্য মন্ত্রণালয়ে কলেজের বর্তমান স্থানের পরিবর্তন চেয়ে ৬ কি. মি. দূরে বহালগাছিয়ায় বিরোধপূর্ণ জমির উপর মেডিকেল কলেজ স্থানান্তরের প্রস্তাব পাঠায়।

এই প্রস্তাবনার প্রেক্ষিতে স্থান পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন) প্রধান করে পাঁচ সদস্যের একটি দল গঠন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়।

এই চিঠির সূত্র ধরে দল-মত নির্বিশেষে পটুয়াখালী শহর তথা জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মেডিকেল কলেজ স্থানান্তরের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় পটুয়াখালীবাসী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে পথে নেমে আসে।

গত ২৫ এপ্রিল মেডিকেল কলেজ প্রাঙ্গণে দশ হাজারেরও বেশী মানুষ সমবেত হয়ে মানববন্ধন করে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে।’

এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ ‘পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর ষড়যন্ত্র প্রতিরোধ আন্দোলন কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।

সংবাদ সম্মেলনে তারা বর্তমান স্থান থেকে মেডিকেল কলেজ কেন সরানো উচিৎ নয় সে সম্পর্কিত কিছু বিষয় তুলে ধরেন।

Tags: মানববন্ধনসংবাদ সম্মেলন
Previous Post

সৈয়দ সালাহউদ্দীন জাকী হাসপাতালে

Next Post

গঙ্গায় ডুব দিয়েছেন কঙ্গনা

Next Post

গঙ্গায় ডুব দিয়েছেন কঙ্গনা

রানী

দুই বছর পর এফডিসিতে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT