চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশ দশকেই গাড়িতে রাডার ছিলো!

তানজীমা এলহাম বৃষ্টি by তানজীমা এলহাম বৃষ্টি
2:32 পূর্বাহ্ন 28, অক্টোবর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

সড়ক দুর্ঘটনা এড়াতে মার্সিডিজ-বেনজ, হোন্ডা, ভলভো আর টেসলা’র মতো বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো সম্প্রতি গাড়িতে রাডার জাতীয় প্রযুক্তি যোগ করে সংবাদের শিরোনাম হচ্ছে। অথচ বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি ক্যাডিলাক ৫০’র দশকেই তাদের গাড়িতে রাডার যোগ করেছিলো, যা অনেকেই এতোদিন জানতো না!

সাম্প্রতিক সময়ে গাড়িতে যে রাডার প্রযুক্তি সংযুক্ত করা হচ্ছে তা সংঘর্ষের আগেই চালককে সে ব্যাপারে সতর্ক করে দিতে পারবে। এখনকার সময়ের জন্যই সেটা একটা চমকপ্রদ ব্যাপার। তাহলে ৫০’র দশকে ক্যাডিলাকের রাডার প্রযুক্তি সময়ের চেয়ে কতোটা অগ্রসর ছিলো তা শুধু অনুমানই করা যায়।

ক্যাডিলাক তার ওই প্রজেক্টের নাম দিয়েছিলো ‘সাইক্লোন’। ১৯৫৯ সালে ওই প্রজেক্টের অধীনে কোম্পানিটি একটি গাড়ি তৈরি করে যাতে একটি বিশেষ ধরণের রাডার যুক্ত ছিলো। গাড়িটিও ছিলো বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে উঠে আসা ভবিষ্যতের উড়াল-গাড়ির মতো দেখতে! সামনে দু’পাশে রকেটের মতো চোখা দু’টো নাক। পেছনেও রকেটের জেটের মতোই দেখতে – যেন স্টার্ট দিলেই আগুন বেরুবে সেখান দিয়ে!

রাডারের সঙ্গে যুক্ত দু’টি ডিভাইস সামনের চোখা নাক দু’টোর ভেতর বসানো থাকতো। প্রযুক্তিটি সামনের পুরো রাস্তা স্ক্যান করে গাড়ির সামনে অনতিদূরে কোনো বাধা থাকলে তা বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে চালককে জানিয়ে দিতো।

অবশ্য আজকাল ক্যাডিলাকের ওই প্রযুক্তির উন্নততর সংস্করণ তৈরি করছে গাড়ি কোম্পানিগুলো। আসন্ন ‘২০১৬ হোন্ডা সিভিক’ মডেলের গাড়িতে রাডার প্রযুক্তিটি গাড়ির ব্রেকের সঙ্গে যুক্ত থাকবে, যে ব্যবস্থা সাইক্লোনে ছিলো না। ফলে সাইক্লোন মডেলের গাড়িটি চালককে শুধু আসন্ন বাধা সম্পর্কে সতর্ক করতে পারতো; নিজ থেকে গাড়ি থামিয়ে দুর্ঘটনা এড়াতে পারতো না। সেটা ছিলো চালকের কাজ।

তারপরও অস্বীকার করার উপায় নেই, ক্যাডিলাকের ‘সাইক্লোন’ ছিলো তখনকার সময়ের জন্য সত্যিই উন্নত এবং অগ্রসর প্রযুক্তি। রাডার এবং ভিন্নরকম চেহারা ছাড়াও এতে ছিলো প্লেক্সিগ্লাসের গোলাকার ছাদ, যা সুইচ টিপলে ঢাকনার মতো খুলে যেতো – অনেকটা টেসলা’র আধুনিক ‘মডেল এক্স’ গাড়ির মতো।

শুধু তাই নয়, গাড়ির দরোজাগুলোও উন্নত বল-বেয়ারিংয়ের ওপর দিয়ে ধাক্কা দিয়ে মসৃণভাবে পেছনে সরিয়ে খোলা যেতো। গাড়ির ভেতরের অংশ বাইরের পরিবেশ থেকে এতোটাই বিচ্ছিন্ন এবং সুরক্ষিত ছিলো যে, আরোহী দু’জন যেনো গাড়ির বাইরে থাকা কারো সঙ্গে কথা বলতে পারে সেজন্য এতে ইন্টারকম ব্যবস্থা রাখা হয়েছিলো!

অবশ্য সুরক্ষিত না রেখে উপায়ও ছিলো না। নইলে ৩২৫ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন আর ভিন্নরকম ডিজাইনের ফলে ধোঁয়া বেরুতো গাড়ির সামনের অংশ দিয়ে। তবে ডিজাইনে যতো দোষ-ত্রুটিই থাকুক না কেনো, সাইক্লোন যে তার সময়ের চেয়ে কমপক্ষে ৬০ বছর এগিয়ে ছিলো তাতে কোনো সন্দেহ নেই।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়াচ্ছে সৌদি আরব

Next Post

বিভিন্ন স্থানে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ১৪

Next Post

বিভিন্ন স্থানে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আটক ১৪

নারী ভক্তদের সঙ্গে সেলফি তোলায় সৌদি অভিনেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT