চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চাশোর্ধ্ব আন্টিরা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে: বর্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 12, জুন 2022
in বিনোদন
A A
বর্ষা একটি অনুষ্ঠানে উপস্থিত, পেছনে ব্যানার ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনন্ত জলিলের স্ত্রী বর্ষা নায়িকা হিসেবে বেশ পরিচিত। এমনকি নির্দিষ্ট শ্রেণির দর্শক বর্ষাকে ভীষণ পছন্দ করেন। তিনি নিজেও এটা অনুভব করেন। বর্ষা বলেন, ‘৫০ উর্ধ্ব আন্টিরা আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে।’ 

তিনি বলেন, তারা আমাকে বলে থাকে, খুবই সুন্দর করে তুমি নিজেকে প্রেজেন্ট করো। যেটা আমাদের সন্তান ও পরিবার একসাথে বসে দেখা যায়। আমি মনে করি, ‘দিন দ্য ডে’ ছবিটি আমার প্রশংসাগুলো আমাকে অনেক উপরে নিয়ে যাবে।

এখনও পর্যন্ত ৫টি ছবি মুক্তি পেয়েছে বর্ষার। সবগুলো ছবিতে তার নায়ক অনন্ত জলিল। দীর্ঘ ৯ বছর পর এ জুটির ‘দিন দ্য ডে’ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল আযহায়। ছবিটি বাংলাদেশের পাশাপাশি ইরান ও তুর্কিতে শুটিং হয়েছে। ছবিতে নতুন এক বর্ষাকে দেখতে পাবেন দর্শক; এমনটাই মনে করেন বর্ষা।

ইরানে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বর্ষা বলেন, অনেক কষ্ট করে ইরানে গিয়ে শুটিং করেছি। মেয়েদের বিষয়ে তারা খুবই রক্ষণশীল। নায়িকা হয়ে সেখানে শুটিং করতে গেলেও ইরানিরা আমাকে ছাড় দেননি। আমাদের দেশে যেমন স্লিপার পরা যায়, এটা ইরানে পরতে পারিনি। ক্যামেরাতে এগুলো চলে আসলে তাদের জরিমানা হতো। ফ্যাশনেবল ছিলাম কিন্তু শালীনতা ছিল।

অন্যদিকে অনন্ত জানিয়েছেন, ছবির বাজেট প্রায় ১০০ কোটি টাকা (১০ মিলিয়ন ডলার)। বলেন, ইরান এই বাজেট নির্ধারণ করার পর আমি প্রস্তাব দেই বাংলাদেশে শুটিংয়ে খরচ হবে সেটা আমি দিতে পারবো। যেহেতু আমাদের হল কম তাই বেশি বিনিয়োগ করতে পারবো না। ইরানের ৪০ দিন শুটিংয়ের পরিকল্পনা থাকলে ৫৭ দিন শুটিং করতে হয়েছে। সেখানে বাজটে বেড়েছে।

দিন দ্য ডে’র মতো ছবি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন অনন্ত জলিল। তিনি বলেন, টম ক্রুজের ছবিতে যেমন সাউন্ড পাওয়া যায় দিন দ্য ডে ছবিতেও তেমন ফিল পাওয়া যাবে। বাংলাদেশের শিল্পী হিসেবে ভাগ্যবান মনে করি যে এতো বড় আয়োজনের ছবি করতে পেরেছি। বাকিটা ঈদে মুক্তির সময় পুরো ছবি দেখতে দর্শক বুঝবে।

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোমহর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

Tags: অনন্ত জলিলদিন দ্য ডেবর্ষালিড বিনোদন
Previous Post

বোনকে বাঁচাতে মার খেলেন ভাই

Next Post

নির্বাচন করতে গিয়ে ক্যারিয়ার ধ্বংস হয়েছে: জায়েদ খান

Next Post
জায়েদ খান অফিসে বসে থাকা ছবি, পেছনে পুরস্কার ও বইয়ের তাক. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন করতে গিয়ে ক্যারিয়ার ধ্বংস হয়েছে: জায়েদ খান

নিরাপত্তা বাহিনীর সঙ্গে আটক যুবক, লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীর অপহরণ ও ধর্ষণের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT