চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত, ম্যাচ ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 01, আগস্ট 2015
in স্পোর্টস
A A

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার আবহাওয়া অনুকূলে থাকলেও টানা তিনদিনের বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকার কারণে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও সিরিজ সেরা হয়েছেন ডেল স্টেইন।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে মুশফিকুর রহিম জানিয়েছেন এই সিরিজ থেকে প্রাপ্তির কথা। নিজেদের আরও উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের আরও উন্নতি করার জায়গা রয়েছে। আমরা টেস্টে বিশ্ব সেরা দলের সাথে খেলেছি। এই টেস্টের জন্য সবাই অনেক পরিশ্রম করেছে। এই সিরিজ থেকে অর্জিত আত্মবিশ্বাস সামনে অস্টেলিয়া সিরিজে কাজে লাগবে বলে আমার বিশ্বাস।

প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা অবশ্য খেলার চেয়ে বাংলাদেশ সফরে তাদের সুন্দর সময় কাটানোর কথা বলেছেন। বলেছেন বৃষ্টির কথাও।

হাশিম আমলা বলেন, প্রকৃতির ওপর কারো হাত নেই। আমরা খেলতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির বাধায় তা সম্ভব হয়নি। তবে এখানে যতো দিন ছিলাম, আমরা বাংলাদেশের পরিবেশ বেশ উপভোগ করেছি। গ্রাউন্ডম্যানদের বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। কেননা, তারা মাঠকে খেলার জন্য তৈরি করতে অনেক চেষ্টা করেছেন।

এবার বৃষ্টির বাগড়ায় দ্বিতীয় টেস্টে একদিনের বেশি খেলা না হলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা টাইগার অধিনায়কের। এ প্রসঙ্গে তিনি বলেন, আশা করছি অস্ট্রেলিয়া সিরিজের আগে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছেলেরা ত্যাগ স্বীকার করেছে। ঈদেও বাড়িতে যেতে পারেনি।

নিজ দলের খেলোয়াড়দেরও প্রশংসা করতে ভুল করেননি আমলা। বিশেষভাবে উল্লেখ করেছেন ডেল স্টেইনের ৪০০ উইকেট পাওয়াকে। তিনি বলেন, বোলাররা প্রচুর পরিশ্রম করেছে। তাদের প্রশংসা করতেই হয়। আর বিশেষ করে স্টেইন। সে তো ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছে এই টেস্টেই।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান। এরপরে টানা তিনদিন আর বল গড়ায়নি মাঠে। বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার নাসির হোসেন ১৩ রানে অপরাজিত থাকেন। প্রথম দিনে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংসটি খেলেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রোটিয়াদের পক্ষে বিশ্বসেরা টেস্ট বোলার ডেল স্টেইন এবং জেপি ডুমিনি তিনটি করে উইকেট শিকার করেন।

Previous Post

সুস্থ হয়ে উঠছেন দিতি

Next Post

শাবনূর-পপি একসাথে

Next Post

শাবনূর-পপি একসাথে

নানা আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব বন্ধু দিবস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT