চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পগবা ঝড়ে ম্যানচেস্টার ‘ডার্বি’ জিতল ম্যানইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 পূর্বাহ্ন 08, এপ্রিল 2018
in ফুটবল, স্পোর্টস
A A

দুই গোলে পিছিয়ে আছে দল। এমন মুহূর্তে মাত্র দুই মিনিটের ছোট্ট এক ঝড় তুললেন পল পগবা। তাতেই বাজিমাত! ফরাসি তারকার জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ডার্বি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ে অন্য গোলটি ক্রিস স্মলিংয়ের।

প্রিমিয়ার লিগে এই হারে খুব একটা ক্ষতি হয়নি ম্যানসিটির। ৩২ ম্যাচে ৮৪ পয়েন্টে শীর্ষেই রইল দলটি। আর সমান ম্যাচে ৭১ পয়েন্টে দুইয়ে ম্যানইউ।

তবে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে লিভারপুলের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসের খুঁটিতে আরেকবার বড় ধাক্কাই খেল পেপ গার্দিওলার শিষ্যরা। সেমিতে যেতে হলে ওই ম্যাচ কমপক্ষে ৪-০ গোলের বড় জয় চাই সিটিজেনদের।

জয় পেলেই শিরোপা নিশ্চিত। শনিবার এমন সমীকরণে নিজেদের মাঠ ইতিহাদে শুরুটা দারুণ ছিল ম্যানসিটির। ২৫ মিনিটে অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির গোলে এগিয়ে যায় সিটিজেনরা। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান ইলকায় গুয়ান্দোয়ান। বড় হারের শঙ্কায় তখন অতিথিরা।

বিরতি থেকে ফিরেই দৃশ্যপট পুরো পাল্টে ফেলেন পগবা। কোচ হোসে মরিনহোর সঙ্গে বনিবনা হচ্ছিল না খুব একটা। সেই ক্ষোভটা ঝাড়তে জ্বলে উঠলেন বড় ম্যাচেই। ৫৩ ও ৫৫ মিনিটে গোল করলেন দুটি। এতেই যেন পথ হারাল ম্যানসিটি।

ম্যাচে ফেরার যাও আশা ছিল ম্যানসিটির, তাতে বালি মিশিয়ে দিলেন ক্রিস স্মলিং। ৬৯ মিনিটে অ্যালেক্সিস সানচেজের পাসে গোল করে সিটিজেনদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এ রেডডেভিল ডিফেন্ডার। তাতে পুরো মৌসুমে প্রথমবারের মত টানা দুই হারের তিক্ত স্বাদ পেল পেপ গার্দিওলার দল।

রাতের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সিটিজেনদের বড় হারের স্বাদ দেয়া লিভারপুল। এভারটনের মাঠে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকলেও সমান পয়েন্ট নিয়ে অলরেডদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম। স্টোক সিটিকে তাদের মাঠে ২-১ গোলে হারানো মৌরিসিও পচেত্তিনির দল গোল ব্যবধানে আছে টেবিলের চারে।

Tags: পল পগবাম্যানচেস্টার ডার্বিলিড স্পোর্টস
Previous Post

মোস্তাফিজের নায়ক হওয়ার সুযোগ ছিল

Next Post

বায়ার্নের ঘরে টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা

Next Post

বায়ার্নের ঘরে টানা ষষ্ঠ বুন্দেসলিগা শিরোপা

বার্সার রেকর্ডের রাতে মেসির হ্যাটট্রিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT