চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পকেট বুক ‘ভালোবাসি’তে মুগ্ধ অভিনেত্রী রূপসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 01, জানুয়ারি 2021
in শিল্প সাহিত্য
A A
রূপসা পকেট বুক ‘ভালোবাসি’ হাতে নিয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশী তরুণ লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলামের পকেট বুক ‘ভালোবাসি’ পড়ে মুগ্ধ হয়েছেন কলকাতার অভিনেত্রী রূপসা। বইটি পড়ে এক ভিডিও প্রকাশ করলেন তানসেনের তানপুরা সিরিজে অভিনয়ে করে আলোচনায় আসা এ অভিনেত্রী।

শুক্রবার, নতুন বছরের প্রথম দিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে রূপসা ‘ভালোবাসি’ বইয়ের একটি রিভিউ ভিডিও পোস্ট করেন। পাশাপাশি কলকাতার পাঠকদেরও বইটি সংগ্রহ করতে উৎসাহ দিয়েছেন।

দুপুরে প্রকাশিত ওই ভিডিওতে রূপসা জানিয়েছেন, ‘ভালোবাসি’ বইটি কলকাতায়ও পাওয়া যাচ্ছে।

‘ভালোবাসি’ তরুণ লেখক রাহিতুল ইসলামের নবম বই। বাংলাদেশ থেকে বইটি প্রকাশ করেছে প্রীতম প্রকাশ। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। বাংলাদেশে ‘ভালোবাসি’ বইয়ের পরিবেশক প্রথমা, বাতিঘর, স্বপ্ন ’৭১ প্রকাশন, রকমারি ডটকম ও কলকাতায় উদার আকাশ।

রূপসা কলকাতায় ‘তানসেনের তানপুরা’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘শ্রুতি’ হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়। এর বাইরে তাঁর প্রশংশিত ফিকশনগুলোর মধ্যে বেশি আলোচিত ‘সত্যমেব জয়তী’, ‘লোফার’, ‘রাঁধা’, ‘সহস্র এক আরব্য রজনী’, ‘ভানুমতীর খেল’, ‘লোফার বাংলা’ ও ‘হে ভগবান’।

স্যোসাল মিডিয়ায় রূপসার রিভিউ ভিডিও পোস্ট দেওয়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রূপসা চ্যাটার্জীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাই। উনার রিভিউ দেখে আমি নিজেও মুগ্ধ। ‘ভালোবাসি’ বইটি উনার ভালো লেগেছে, উনি ভিডিওর মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি খুশি! ভিনদেশী অভিনেত্রীর থেকে পাওয়া এই প্রতিক্রিয়া খুবই অনুপ্রেরণার।’

বাংলাদেশে বইটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা, আর কলকাতায় ৪৫ রুপি। অনলাইন প্লাটফর্ম অ্যামাজন, বই বাজার ও রকমারি ডটকম থেকেও পাঠকেরা বইটি সংগ্রহ করতে পারবেন।

 

View this post on Instagram

 

A post shared by Rupsa Chatterjee (@chatterjeespeaking)

Tags: নায়িকারূপসা
Previous Post

নতুন বছরের প্রথম দিনে ঢাকা-সিলেট মহাসড়কে ঝরলো ৪ প্রাণ

Next Post

ব্রেক্সিট কার্যকর: নতুনভাবে যুক্তরাজ্যের পথচলা শুরু

Next Post

ব্রেক্সিট কার্যকর: নতুনভাবে যুক্তরাজ্যের পথচলা শুরু

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মানুষ, স্বাস্থ্যকর্মীরা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ প্রায় ৬ কোটি মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT