চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাড়া ইঁদুরের জন্য সোয়েটার!

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:16 পূর্বাহ্ন 23, অক্টোবর 2016
in অদ্ভুতুড়ে
A A

ইঁদুর জাতীয়, তবে ভিন্ন প্রজাতির একটি প্রাণী হ্যামস্টার। লোমশ আর তুলতুলে হওয়ার কারণে পশ্চিমা দেশগুলোতে পোষা প্রাণী হিসেবে এগুলোর জুড়ি নেই। ঘন লোম প্রাণীগুলোকে শীত থেকে রক্ষা করে।

কিন্তু যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে রয়েছে জন্ম থেকেই লোমবিহীন এক ছোট্ট পোষা হ্যামস্টার। যাকে আসন্ন শীতকালে ঠাণ্ডার হাত থেকে বাঁচাতে সোয়েটার বানিয়ে উপহার দিয়েছেন তার মনিব!

পোর্টল্যান্ডে ওরিগন হিউমেন সোসাইটি (ওএইচএস) নামের একটি সংগঠনে আশ্রয় পেয়েছে এই ইঁদুর গোত্রের ছোট্ট প্রাণীটি। বিশেষ ধরণের জিনগত পরিবর্তনের কারণে গায়ে লোম ছাড়াই শুধু এক গাছি কোঁকড়া গোঁফ নিয়ে জন্ম হয়েছিল এটির। তাই বাইরের আবহাওয়া থেকে নিজেকে সুরক্ষা দিতে পারে না সে।

hamster2
লোমহীন হ্যামস্টার সিল্কি

তাই সেখানকারই এক কর্মী এক বছর বয়সী এই হ্যামস্টারের জন্য নিজ হাতে সোয়েটার বুনে দিয়েছেন।

লোম না থাকায় কেমন যেন ন্যাড়া ন্যাড়া দেখতে ‘সিল্কি’ নামের হ্যামস্টারটি। তাই পোষা প্রাণী হিসেবে কেউ একে ঘরে নিয়ে যেতে রাজি হতে চায় না। সিল্কির আগের মনিবরা বাসা পাল্টানোর সময় তাকে ওএইচএস’র অফিসে রেখে যায়। জানায়, তারা আর ওর খেয়াল রাখতে পারবে না। তখন থেকেই প্রাণীটি আছে সেখানে।

কিন্তু তুলতুলে না হলেও সিল্কি অন্যান্য হ্যামস্টারের মতোই মায়াময়, আদুরে আর খেলা-পাগল বলে জানান ওএইচএস’র সোয়েটার উপহার দেয়া সেই কর্মী ডায়ানা গ্যাবালডন।

বিশেষ বিশেষ উপলক্ষে হ্যামস্টার সিল্কির জন্য নতুন সোয়েটার বোনা হয়। বর্তমানে এটির চোখে সংক্রমণের চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে শিগগিরই আবার একে পোষা প্রাণী হিসেবে দত্তক দেয়ার জন্য রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Tags: ইঁদুরহ্যামস্টার
Previous Post

পাট পচানো দূষণে চিত্রা-নবগঙ্গার মাছ মরে যাচ্ছে

Next Post

অলআউট ইংল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান

Next Post

অলআউট ইংল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান

বাহুবলি-টু’র ফার্স্টলুক দেখতে যেমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT