চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকা বাইচ নিয়ে যেমন হবে শাকিবের ‘গলুই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
আনন্দিত ব্যক্তি গাড়ির পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবন প্রণালী উপজীব্য করে নির্মিত হতে যাচ্ছে ‘গলুই’ সিনেমা। ২০২০-২১ মেয়াদে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার শীর্ষতারকা শাকিব খান।

জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বরের দিকে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। শাকিব খানকে নিয়ে ‘গলুই’ পরিচালনা করবেন ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ সিনেমাগুলোর পরিচালক এস এ হক অলিক।

দ্বিতীয়বারের মতো তিনি শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। এর আগে অলিক পরিচালিত ‘আরও ভালোবাসো তোমায়’ দিয়ে শাকিব খান তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে পরিচালক এস এ হক অলিক বলেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। ওই অঞ্চলে আগে কখনই কোনো সিনেমার শুটিং হয়নি। একেবারে ‘র’ লোকেশনে আমরা শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। সিনেমাটির একটা বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। জামালপুর ও টাঙাইলে ‘গলুই’র শুটিং হবে। টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষের ইচ্ছে আছে।

সিনেমাতে নায়ককে এমন লুকে হাজির করা হবে যা তার ক্যারিয়ারে আগে কখনই দেখা যায়নি। সবমিলিয়ে চেষ্টা করছি অসাধারণ কিছু দর্শকদের উপহার দেয়ার। সরকারি অনুদানের সিনেমা হলেও আয়োজনে কোনো কমতি রাখছেন না প্রযোজক খসরু। নৌকা বাইচ প্রতিযোগিতায় গ্রামাঞ্চলে উৎসব বিরাজ করেন, সেসব কিছু তুলে আনা হবে গলুইতে – বলেন এস এ হক অলিক।

তিনি বলেন, ‘গলুই’ মানে নৌকার গলুই। নৌকার সঙ্গে জীবন, জীবনের সঙ্গে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবন ধারা। এরমধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন – পুরো সিনেমার মধ্যে থাকবে। সেজন্যই এর নাম ‘গলুই’।

এস এ হক অলিক বলেন, নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে – তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও কিন্তু তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে একজন যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এদিক সেদিক হয়ে যায়। গলুইয়ের দার্শনিক জায়গাটা কিন্তু এটা।

পরিচালক এর বেশি কিছু আগেই বলতে চাইলেন না। তার কথা, শুটিংয়ের আগে আমরা ‘গলুই’ নিয়ে বিস্তারিত জানানোর জন্য একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছি। হয়তো আগামী সপ্তাহেই জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠান হতে পারে। সেখানে নায়ক-নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। তিনি জানিয়েছেন, গলুই হবে ভিন্নধারার বাণিজ্যিক সিনেমা। এদিকে, একাধিক সূত্র নিশ্চিত করেছে ‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবারের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী।

মিউজিক করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, শাহ আলম সরকার, ইমন সাহা প্রমুখ।

Tags: এস এ হক অলিককুমার বিশ্বজিৎখোরশেদ আলম খসরুগলুইপূজা চেরীলিড বিনোদনশাকিব খানসরকারী অনুদানে চলচ্চিত্রহাবিব
Previous Post

‘ডিজিটাল অপরাধীদের বিরুদ্ধে নির্মমতার সঙ্গে ব্যবস্থা নেওয়া উচিৎ’

Next Post

মাহমুদউল্লাহর শততম ম্যাচে শুরুতে বোলিংয়ে টাইগাররা

Next Post
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহর শততম ম্যাচে শুরুতে বোলিংয়ে টাইগাররা

শিক্ষার্থীর হাসিমুখ, চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউসেপের অনুষ্ঠানে দক্ষ জনশক্তি গড়ার পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT