চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীর ১৩ ইউনিয়নে ও ১ পৌরসভায় নির্বাচন ২০ সেপ্টেম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2021
in জনপদ
A A

আগামীকাল (২০ সেপ্টেম্বর) নোয়াখালীর সুবর্ণচরে ৬টি ও হাতিয়ার ৭টি ইউনিয়নে এবং কবিরহাট উপজেলায় কবিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। 

১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদে এবং কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভায় কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কবিরহাট পৌরসভায় বর্তমান মেয়র জহিরুল হক রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন ও কবিরহাট পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

করোনা সংক্রমণের হার উর্ধ্বগতি হওয়ার কারণে দেশব্যাপী প্রথম ধাপে অনুষ্ঠিত নোয়াখালীর হাতিয়া ও সুর্বণচর উপজেলার ১৩টি ইউনিয়ন ও কবিরহাট পৌরসভায় ভোটগ্রহণের তারিখ পেছানো হয়েছিল।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন: আগামী সোমবার ভোটগ্রহণের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা দেখছি না। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী পরিবেশ ভাল রয়েছে। আজ দুপুর থেকে কেন্দ্রের মালামাল পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ খান বলেন: কবিরহাট পৌরসভার কাউন্সিলর পদে, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ১৩টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। যে কেন্দ্রে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হবে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। কেন্দ্রের ভিতরে ও বাহিরে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। অতএব ভোটের দিন বিশৃঙ্খলা হওয়ার কোন সম্ভাবনা নেই।

নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলায় ৭টি ইউনিয়নে ৮৬টি কেন্দ্রে ১ লাখ ৬৮ হাজার ৫৫৬ জন, সুবর্ণচর উপজেলায় ৬টি ইউনিয়নে ৫৬ কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ৮১৬ জন ও কবিরহাট পৌরসভায় ৯টি কেন্দ্রে ১৫ হাজার ৪৫১ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নির্বাচন সুষ্ঠু রাখার লক্ষ্যে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে।

Tags: ইউনিয়ন পরিষদউপজেলা নির্বাচননির্বাচনপৌরসভা নির্বাচন
Previous Post

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি সন্তোষজনক: শিক্ষামন্ত্রী

Next Post

দেশি-বিদেশি ওষুধ নকল, ৩ জন আটক

Next Post
নকল ওষুধের প্যাকেটের ছবি, বাংলাদেশে অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশি ওষুধ নকল, ৩ জন আটক

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল অনুশীলনে ফিরেছেন, ব্যাটিং অনুশীলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেই অনুশীলনে তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT