চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে বের হওয়া সন্ত্রাসীর প্রতিশোধের বলি ব্যবসায়ী

শিবলী নোমান by শিবলী নোমান
9:22 পূর্বাহ্ন 22, মে 2022
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
তিন যুবক দাঁড়িয়ে থাকা ছবি, সবুজ দেয়ালে পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে আটক করেছে।

নিহত মো.আইমন (২০) উপজেলার চৌমুহনীর গণিপুর এলাকার নুরনবীর ছেলে।

আটককৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মো.পাভেল, বাচ্চু মিয়ার ছেলে মো.রাকিব ও আজাদ মিয়ার ছেলে রিমন।

শনিবার (২১ মে) রাত সাড়ে ৭ টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব জানান, নিহত আইমন চৌমুহনী বাজারে খোলা জায়গায় জুতার ব্যবসা করত। অভিযুক্ত রাকিব তার সহযোগীদের নিয়ে তিন মাস আগে নিহত আইমনের কাছে চাঁদা দাবি করে। তখন আইমন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আইমনের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাকিবকে ইয়াবাসহ আটক করে কারাগারে পাঠায়। এরপর তিন মাস জেল খেটে রাকিব গত ১৯ মে বৃহস্পতিবার জামিনে বের হয়। জামিনে বের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য রাকিব ও তার সহযোগে পাভেল এবং রিমন শনিবার রাত পৌনে ৮টার দিকে আইমনকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন মার্কেটের সামনে গতিরোধ করে। ওই সময় কথাকাটাকাটির একপর্যায়ে তারা আইমনকে গলায় ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। সেখান থেকে স্থানীয় লোকজন তাকে লাইফ কেয়ার হসপিটালে নেওয়ার পথে আইমন মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাজিব আরো জানান, ঘটনার পরপরই তিন ঘাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ হত্যাকাণ্ডের আধাঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি জায়গা থেকে তাদের আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

 

Tags: নোয়াখালীর-বেগমগঞ্জব্যবসায়ীকে হত্যাসন্ত্রাসী
Previous Post

জো বাইডেনসহ ৯৬৩ মার্কিন নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

Next Post

আইপিএল প্লে-অফে কোন দল কবে কার মুখোমুখি

Next Post
আইপিএল প্লে-অফের ম্যাচে ক্রিকেটাররা প্রস্তুত ও আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল প্লে-অফে কোন দল কবে কার মুখোমুখি

মাঙ্কিপক্স ভাইরাসের ইমেজ, জীবাণুর সূক্ষ্ম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্স দ্রুত ছড়াচ্ছে, নজর দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT