চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:16 পূর্বাহ্ন 28, নভেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

নোয়াখালী পৌরসভা এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

পুলিশের দাবি নিহত যুবক একজন মাদক ব্যবসায়ী। এ ঘটনায় ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি এলাকায় চাপা মিয়ার বাগানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ভান্ডারি রুবেল আইয়ুবপুর এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভোরে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত পুলিশ সদস্যরা হলেন; ডিবির ওসি কামরুজ্জামান সিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন।

আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোয়ান্দা পুলিশের দেওয়া তথ্য মতে; বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় ‘আহত’ জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বলেন: ‘নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।’

Tags: নোয়াখালীবন্দুকযুদ্ধ
Previous Post

খালেদার জামিন শুনানিতে সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা

Next Post

নকআউটের অপেক্ষা বাড়ল লিভারপুল-চেলসির

Next Post

নকআউটের অপেক্ষা বাড়ল লিভারপুল-চেলসির

ইরাকে ইরানি দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT