নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে ৯ বছর বয়সী মানসিক ভারস্যামহীন বাক প্রতিবন্ধী শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাঞ্চন বাজার এলাকা থেকে চরজব্বর থানার পুলিশ কৌশলে তাকে আটক করে।
আটক হওয়া ধর্ষক রাকীব হোসেন (২০) চরজব্বর ইউনিয়নের ১নং ওয়ার্ডের খনকার বাড়ির মহসিনের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ধর্ষককে আটকের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ধর্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছেন, অভিযুক্ত যুবক ওই দিন ঘরে ঢুকে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির মামি এসে দেখতে পেলে ধর্ষক পালিয়ে যায়।









