চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কবর থেকে আবরারের মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত সম্পন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 10, নভেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A

রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত শিক্ষার্থী নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে নোয়াখালীর জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নাইমুল আবরারের ময়নাতদন্ত সম্পন্ন করেন নোয়াখালী জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. ফাহিমা খাতুন উর্মি ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহিউদ্দিন আব্দুল আজিম।

মেডিক্যাল অফিসার ডা. মাসুদুর রহমান এসময় গণমাধ্যমকর্মীদের জানান, দ্রুত সময়ের মধ্যে আবরারের ময়নাতদন্তের রিপোর্ট প্রদান করা হবে

এর আগে দাফনের আট দিনের মাথায় শনিবার দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীর ধন্যপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে আবরারের মরদেহ তোলা হয়।

নোয়াখালীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিলের উপস্থিতিতে কবর থেকে মরদেহ তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলীম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ৬ নভেম্বর ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল হকের আদালতে আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন।

আদালত গত বুধবার জবানবন্দি গ্রহণ শেষে লাশটি কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তার মৃত্যুর পর দায়ের করা ‘অপমৃত্যু’ মামলার সঙ্গে নতুন মামলাটি তদন্ত করে ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Tags: আবরারনাইমুল আবরারময়নাতদন্ত
Previous Post

আওয়ামী লীগে খারাপ লোকদের দরকার নেই: কাদের

Next Post

প্রেমিকাকে খুন করে নেপোলিয়ান ‘সাজলেন’ রাশিয়ার ইতিহাসবিদ

Next Post

প্রেমিকাকে খুন করে নেপোলিয়ান ‘সাজলেন’ রাশিয়ার ইতিহাসবিদ

সেন্টমার্টিন থেকে পর্যটকদের ফিরিয়ে আনা হবে সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT