চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল ট্র্যাজেডি: বৈঠক শেষে মরদেহ ও আহতদের দেশে আনার ব্যাপারে সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:50 পূর্বাহ্ন 14, মার্চ 2018
in বাংলাদেশ
A A

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা ইস্যুতে দেশটির সেনাপ্রধান রাজেন্দ্র ছেত্রির সঙ্গে বৈঠক চলছে বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের।

দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে নেয়া এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে বৈঠকে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ ব্যাপারে দু’দেশের সিদ্ধান্ত জানানো হবে।

ইতোমধ্যেই ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন তাদের স্বজনরা। নেপালের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের অবস্থা খুবই নিম্নমানের বলে অভিযোগ তাদের।

স্বজনদের মতে, বাংলাদেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রের তুলনায় নেপালের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের অবস্থা খুবই খারাপ। সেখানে উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না দুর্ঘটনায় আহতরা। কিন্তু কর্তৃপক্ষ আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য কোনো দেশে, এমনকি বাংলাদেশেও ফিরিয়ে নেয়ার অনুমতি দিচ্ছে না।

মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্রি ফ্লাইট হতাহতদের স্বজনদের নিয়ে নেপালের কাঠমান্ডুতে পৌঁছায়। কিন্তু এখনো কেউই তাদের নিহত স্বজনদের দেখতে পাননি বলে অভিযোগ করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে ময়না তদন্ত ছাড়া কোন মরদেহ হস্তান্তর করা হবে না।নেপাল-বৈঠক

তাই স্বজনদের সঙ্গে নেপালে জরুরি ভিত্তিতে সফরে গেছেন শাহজাহান কামাল। তিনি বলেন, বাংলাদেশ চাইলেও নিজস্ব নিয়মকানুন যথাযথভাবে পালন না করে নেপাল মরদেহ দেশে নিতে দেবে না। তাই প্রক্রিয়াটি যেন দ্রুত সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে স্বজনদের কাছে হস্তান্তর করা যায় এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেজন্য নেপালের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক আয়োজন করা হয়েছে।

বৈঠক শেষে বিমানমন্ত্রী টিচিং হসপিটালে দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো পরিদর্শনে যাবেন। সেখানেই সবগুলো মরদেহ রাখা আছে।

Tags: ইউএস বাংলাউড়োজাহাজ বিধ্বস্ত
Previous Post

একজন নারী বলেই নিজেকে বিসর্জন দিতে পেরেছেন প্রিথুলা: আশনা হাবিব ভাবনা

Next Post

নেপাল ট্র্যাজেডি: শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের বিশেষ কন্ট্রোল রুম

Next Post

নেপাল ট্র্যাজেডি: শাহজালাল বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের বিশেষ কন্ট্রোল রুম

স্টিফেন হকিং মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT